ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, মহিলা দল নেত্রী বহিষ্কার

  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৫:২৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৫:২৮:৪২ অপরাহ্ন
লালমনিরহাটে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, মহিলা দল নেত্রী বহিষ্কার লালমনিরহাটে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, মহিলা দল নেত্রী বহিষ্কার

লালমনিরহাটে ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে দরিদ্র নারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে জেলা মহিলা দলের সহসভাপতি শেলী খাতুনের বিরুদ্ধে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা। বহিষ্কৃত শেলী খাতুন লালমনিরহাট শহরের আলোরূপা এলাকার বাসিন্দা।

জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলার যৌথ স্বাক্ষরিত বহিষ্কারপত্রে বলা হয়েছে, শেলী খাতুন ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থে দলীয় পদ-পদবি ব্যবহার করে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছেন। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদা দাবি এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা বলেন, ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে মারধরের একটি ঘটনা সম্পর্কে জানতে পেরে তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্ত করেন। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় জরুরি ভিত্তিতে বৈঠক করে শেলী খাতুনকে দল থেকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সূত্রের দাবি, দলীয় পদ-পদবি ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে শেলী খাতুন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। সম্প্রতি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে তিনি দরিদ্র নারীদের কাছ থেকে কার্ডপ্রতি ১০ হাজার টাকা করে দাবি করেন। এর মধ্যে অন্তত চারজন নারী তার দাবি করা টাকা দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় ভুক্তভোগী আলেয়া বেওয়া (৫৫) অভিযোগ করে বলেন, দিনমজুরি করে কোনো রকমে তার সংসার চলে। ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে শেলী খাতুন প্রথমে তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেন। পরে ১০ হাজার টাকা না দিলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না বলে জানান।

অভিযোগকে কেন্দ্র করে গত ৫ আগস্ট রাতে স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী ও ভুক্তভোগী কয়েকজন নারী শেলী খাতুনকে ডেকে এনে জবাবদিহি করেন। এ সময় টাকা না দিলে কার্ড পাওয়া যাবে না—এমন বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একপর্যায়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত নারীরা তাকে মারধর করেন বলে জানা গেছে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন শেলী খাতুন। তিনি দাবি করেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। একটি কুচক্রী মহল ফ্যামিলি কার্ড নিয়ে মিথ্যা নাটক সাজিয়ে তাকে ফাঁসিয়েছে এবং দল থেকে বহিষ্কার করিয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক