ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ নিয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা, দ্রুত সমাধানের আশা

  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৫:০৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৫:০৯:৫৫ অপরাহ্ন
বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ নিয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা, দ্রুত সমাধানের আশা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ নিয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা, দ্রুত সমাধানের আশা

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজন নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সিরিজটি মাঠে গড়ানোর বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার মাধ্যমে দ্রুতই এ বিষয়ে সমাধান আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

আমিনুল হক জানান, সম্প্রতি ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গেও ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিদের আলোচনা হয়েছে।

তিনি বলেন, “ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। তারাও খুব আশাবাদী। গত বিশ্বকাপকে কেন্দ্র করে যে দোটানা তৈরি হয়েছে, তা খুব দ্রুতই সমাধান করতে পারব বলে আমরা আশাবাদী।”

বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ইতোমধ্যে আলোচনা হয়েছে উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এই আলোচনার মাধ্যমেই বিষয়টির দ্রুত সমাধান করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, “আমরা বিষয়টি দ্রুত সমাধান করতে চাই। আমি আশা করি, স্পোর্টসের মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখব। যে দোটানা তৈরি হয়েছে, সেটি স্মুথলি রান করতে চাই।”

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিজের সাম্প্রতিক আলোচনার কথাও জানান আমিনুল হক। তিনি বলেন, “আজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললাম। তিনি অত্যন্ত আশাবাদী। তিনি ইতোমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। খুব ইতিবাচকভাবে তিনি বলেছেন, আমরা দ্রুতই ভারত-বাংলাদেশ সিরিজ কীভাবে আয়োজন করা যায় এবং খেলার মাধ্যমে কীভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা যায়, সে বিষয়ে এগোতে পারব।”

এদিকে, গত বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশে নেওয়া বয়কটের সিদ্ধান্তেরও সমালোচনা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তার ভাষ্য, হঠাৎ করে বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত একজন ক্রীড়াবিদ হিসেবে তিনি মেনে নিতে পারেন না।

আমিনুল হক বলেন, “গত বিশ্বকাপকে কেন্দ্র করে বিগত সরকার যে হটকারি সিদ্ধান্ত নিয়েছে, হঠাৎ করে বিশ্বকাপ খেলতে না যাওয়া—একজন স্পোর্টসম্যান হিসেবে আমি মেনে নিতে পারি না। এটা সঠিক হয়নি।”

ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারতের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, তা ক্রীড়ার মাধ্যমে কাটিয়ে ওঠার ওপর গুরুত্ব দেন তিনি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে বলেও জানান আমিনুল। পাশাপাশি ভারতীয় হাইকমিশন ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

দুই দেশের মধ্যে চলমান আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ নিয়ে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক