ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার রাজশাহীতে ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি: বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন, নীরব প্রশাসন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে তিন উন্নয়ন প্রকল্পের পাঁচ ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন : ভূমিমন্ত্রী নর্থ বেঙ্গল সুগার মিলে ৯৪তম আখ মাড়াই মৌসুমের বয়লারে স্লো-ফায়ারিং উদ্বোধন জমকালো শাড়ির সঙ্গে হাতকাটা ব্লাউজ! মায়াময় হয়ে ওঠার চাবিকাঠি ৭ ব্লাউজের নকশায় টেস্ট ইতিহাসে প্রথমবার এমন অভিজ্ঞতা পেল বাংলাদেশ আত্রাইয়ে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ অভিযান নিখোঁজের দুই দিন পর পায়রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার মুখের গড়ন অনুযায়ী বদলে যায় ব্লাশ লাগানোর কায়দা! চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী ইউরোপীয় পার্লামেন্টের অন্দরে বসানো হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু ইস্তাম্বুলে ভবন ধসে ৫ জন নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ ১৩ সেনার খুনিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের লাইভ সম্প্রচার করবে আমেরিকা! লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের নেতৃত্বে ইরফান শুক্কুর, স্কোয়াডে সাব্বির-শামীম

  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৫:০৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৫:০৬:৪৭ অপরাহ্ন
টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের নেতৃত্বে ইরফান শুক্কুর, স্কোয়াডে সাব্বির-শামীম টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের নেতৃত্বে ইরফান শুক্কুর, স্কোয়াডে সাব্বির-শামীম

অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিতব্য টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আগামী ১৪ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। আসন্ন এই সফরকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্টে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইরফান শুক্কুর। দলে রয়েছেন জাতীয় দলের হয়ে খেলা সাব্বির রহমান রোমান, শামীম হোসেন ও আবু হায়দার রনি। তাঁদের সঙ্গে জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো একাধিক তরুণ ক্রিকেটার।

আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি আয়োজিত এই প্রতিযোগিতায় তৃতীয়বারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এবারের আসরে বাংলাদেশ ‘এ’ দল ছাড়াও অংশ নিচ্ছে নেপাল জাতীয় দল, নিউজিল্যান্ড ‘এ’ দল, বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের একাডেমি দল।

২২ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে বাংলাদেশ। ডারউইনের টিআইও স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ২টা ৩০ মিনিটে মুখোমুখি হবে দুই দল।

এরপর ২৩ আগস্ট একই ভেন্যুতে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

২৪ আগস্ট ভেন্যু বদলে ডিএক্সসি মাঠে ক্রিকেট ভিক্টোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। পরদিন ২৫ আগস্ট একই মাঠে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে লড়বে তারা।

গ্রুপ পর্বে বাংলাদেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি হতে পারে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ম্যাচটি। ২৭ আগস্ট ডিএক্সসি মাঠে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ আগস্ট একই মাঠে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

ছয় ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে জায়গা করে নেবে। আগামী ৩০ আগস্ট টুর্নামেন্টের শেষ দিনে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল।

টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ এইচপি স্কোয়াড

ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিশান আলম, এস এম মেহেরাব হাসান, সামিউন বাসির রাতুল, সাব্বির রহমান রোমান, রোহানাত দৌল্লা বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গফফার সাকলাইন, রিপন মন্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার