ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় নববধূর মৃত্যু শেরপুরে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়ে হানিট্র্যাপ, আটক ২ নারী মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২ সোনামসজিদ দিয়ে ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক জামালপুরে সেচ পাম্প চালু করতে গিয়ে প্রাণ গেল কৃষকের আ.লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, প্রতিদিন প্রাণ যায় ৬৬ জনের জমির নামজারির নিয়মে বড় পরিবর্তন, যেভাবে করবেন আবেদন মোংলা বন্দরের কার্যক্রম ঘুরে দেখলেন তারেক রহমান আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের ৭ জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স ৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল তারকাদের দুর্গোৎসব: কারও ঘোরাঘুরি, কারও মনে মায়ের শূন্যতা রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক ধর্ষণের অভিযোগে পাশে পাননি কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রধানকে, বললেন ছাত্রী রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ ফিরছে ডিভি লটারি, বাংলাদেশিরা কী পারবেন আবেদন করতে পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত

গাজ়ায় ইজ়রায়েলের একতরফা হামলা ! ২৪ ঘণ্টায় ৮১ জনের মৃত্যু

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ১০:০০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ১০:০০:২৬ অপরাহ্ন
গাজ়ায় ইজ়রায়েলের একতরফা হামলা !  ২৪ ঘণ্টায় ৮১ জনের মৃত্যু গাজ়ায় ইজ়রায়েলের একতরফা হামলা ! ২৪ ঘণ্টায় ৮১ জনের মৃত্যু
গাজ়ায় একতরফা ভাবে দখলদার ইজ়রায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘন্টায় ৮১ জন প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে। আহত অন্তত ৪২২ জন।

গাজ়ায় শীঘ্রই সংঘর্ষবিরতি হতে পারে বলে আভাস দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গাজ়া ভূখণ্ডের বাস্তব পরিস্থিতিতে দৃশ্যত সেই আভাস এখনও মিলছে না। সংবাদমাধ্যম ‘আল জাজ়িরাকে এমনটাই জানিয়েছেন গাজ়ার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ট্রাম্পের দাবি, আগামী সপ্তাহের মধ্যেই গাজ়ায় সংঘর্ষবিরতি হয়ে যেতে পারে। তবে শনিবারও গাজ়ার দক্ষিণ প্রান্তে খান ইউনিস শহরে বোমাবর্ষণ হয়েছে। প্যালেস্টাইনি সাংবাদিক ইব্রাহিম কান্নান সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, খান ইউনিস শহরে বসতি এলাকায় বোমা পড়ার পরে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে আকাশে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ‘আল জাজ়িরা’ জানিয়েছে, শনিবার ইজ়রায়েলি হামলায় নিহতদের মধ্যে অন্তত ১১ জন প্যালেস্টাইনিই গাজ়া শহর সংলগ্ন তুফা এলাকার বাসিন্দা। নিহতদের মধ্যে ‘ডাউন সিনড্রোমে’ আক্রান্ত এক কিশোরীও রয়েছে।

ইজ়রায়েলি সংবাদমাধ্যমগুলিতে দাবি করা হচ্ছে, গাজ়ায় সংঘর্ষ থামানোর জন্য ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চাপ দিতে শুরু করেছেন ট্রাম্প। তবে ইজ়রায়েল যে ভাবে হামলা চালিয়ে যাচ্ছে গাজ়ায়, তাতে সংঘর্ষবিরতির কোনও আভাস মিলছে না। সংঘর্ষবিরতি নিয়ে এখনও পর্যন্ত ইজ়রায়েলের তরফে প্রকাশ্যে সদর্থক কোনও বার্তা দেওয়া হয়নি। তবে ঘটনাপরম্পরা সম্পর্কে ওয়াকিবহাল সূত্র সংবাদ সংস্থা ‘এপি’কে জানিয়েছে, আগামী সপ্তাহে ইজ়রায়েলের মন্ত্রী রন ডার্মা ওয়াশিংটনে যেতে পারেন। ওই সূত্রের দাবি, গাজ়ায় সংঘর্ষবিরতি, ইরান পরিস্থিতি এবং অন্য বিষয় নিয়ে তাঁর আলোচনা হতে পারে আমেরিকার প্রতিনিধিদলের সঙ্গে।

বস্তুত, গত মার্চ মাসে ইজ়রায়েল সংঘর্ষবিরতি ভাঙার পর থেকে সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে তাদের আলোচনা বন্ধ হয়ে গিয়েছে। সেই থেকে গাজ়া ভূখণ্ডে ধারাবাহিক হামলা চালিয়েছে যাচ্ছে ইজ়রায়েলি বাহিনী। হামলায় মৃত্যু হচ্ছে সাধারণ গাজ়াবাসীরও। দীর্ঘ দিন অবরুদ্ধ থাকার কারণে গাজ়াবাসী এখন অধিকাংশই কর্মহীন। দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করতে হিমশিম খেতে হয় অনেককেই। তাঁদের জন্যই ত্রাণশিবিরের ব্যবস্থা করেছে জিএইচএফ। কিন্তু গাজ়ায় যে ত্রাণশিবির চলছে, তা-ও মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ রাষ্ট্রপুঞ্জের। ত্রাণশিবিরে খাবার আনতে যেতেও আতঙ্কে ভুগছেন গাজ়াবাসী! যখন-তখন সেখানেও বোমাবর্ষণ, ক্ষেপণাস্ত্র হামলা চলছে। শুক্রবারও গাজ়ায় গোলাবর্ষণে ৭২ জনের মৃত্যুর খবর মিলেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক