ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

নিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,

  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৪:৩০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৪:৩০:৫০ অপরাহ্ন
নিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ, নিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,
নওগাঁর নিয়ামতপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে এনার্জি ড্রিংক ‘স্পিড’এর বোতলে রাখা 
কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েছে তিন বছরের আরিয়ান নামের এক শিশু। গতকাল সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে নিয়ামতপুর ইউনিয়নের টিএলবি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিশুটি ওই বিদ্যালয়ে কর্মরত আয়া নুরানি খাতুনের ছেলে। এ ঘটনায় বিদ্যালয়ে তোলপাড় সৃষ্টি হয়।
জানা গেছে, বিদ্যালয়ের অফিস কক্ষে রাখা এনার্জি ড্রিংকস "স্পিড" বোতলে রাখা ছিল কীটনাশক। "স্পিড" এর বোতল দেখে শিশুটি হাতে নিয়ে পান করে। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। রাজশাহীতে চিকিৎসা নেওয়ার পর শিশুটি বর্তমানে কিছুটা সুস্থ হয়েছেন।
পরিবারের সদস্যদরা বলেন, ছোট্ট শিশু ড্রিংকসের বোতল ভেবে পান করেছে। তবে কীটনাশক অন্য কোন বোতলে নিয়ে নিরাপদ বোতলে রাখা উচিত ছিল।
প্রধান শিক্ষক গোলাম সারোয়ারের কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে উঠেন। তিনি বলেন, এ ছোট ঘটনা নিয়ে মিডিয়ায় জানানোর কি আছে। তবে তিনি স্বীকার করেন আগাছা নাশক কীটনাশক রাখা ঠিক হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, অসাবধানতার কারণে এমন ঘটনা ঘটেছে। গুরুত্ব সহকারে শিশুটির চিকিৎসার দিকে নজর রাখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক