ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

ইউক্রেনের হামলায় রাশিয়ায় ১৩ জনের মৃত্যু

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৬:৩৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৬:৩৫:৫২ অপরাহ্ন
ইউক্রেনের হামলায় রাশিয়ায় ১৩ জনের মৃত্যু ফাইল ফটো
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তাতারস্তান অঞ্চলে মৃত্যু হয়েছে ১৩ জনের, আহত ৭৫। তাঁদের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। যুদ্ধের চার বছরে রাশিয়ার মাটিতে ইউক্রেনের চালানো অন্যতম ভয়াবহ হামলা এটি। ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে শিল্পনগরী নিজনেকামস্কে এই হামলা হয়েছে।

ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল তাতারস্তানের তানেকো তেল শোধনাগার, যা রুশ তেল সংস্থা ট্যাটনেফ্টের নিয়ন্ত্রণাধীন। ইউক্রেনের দাবি, রাশিয়ার সামরিক সক্ষমতা কমানোর অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

রুশ আঞ্চলিক প্রশাসনের প্রেস সার্ভিস জানিয়েছে, হামলায় ১৩ জন নিহত হয়েছেন। রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটির রিপোর্ট বলছে, মৃতদের মধ্যে একটি শিশু রয়েছে। আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, তাজিকিস্তান ও উজবেকিস্তানের নাগরিকরাও নিহতদের মধ্যে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে তেল সংলগ্ন এলাকায় ঘন কালো ধোঁয়ার ছবি দেখা গিয়েছে। ভিডিওগুলির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

রাতভর শত শত ড্রোন
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর ইউক্রেনের ছোড়া ৪৫৬টি ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী। তবে কতগুলি ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছেছিল, সে বিষয়ে কোনও তথ্য দেয়নি মস্কো। তাতারস্তান প্রশাসন এর আগে হামলাটিকে ‘বড় আকারের’ ড্রোন হামলা বলে জানিয়েছিল।

অন্যদিকে, ইউক্রেনের এয়ারফোর্স জানিয়েছে, রাতভর ১২৬টি ড্রোন ছুড়েছে রাশিয়া।

খারকিভে রুশ হামলায় নিহত ৫
একই দিনে ইউক্রেনেও প্রাণঘাতী হামলা হয়েছে। উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের বুগাইকা গ্রামে রুশ গোলাবর্ষণে মারা গেছেন পাঁচ জন। হামলায় বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে।

রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের হামলায় এক মহিলার মৃত্যু হয়েছে। আবার ফ্রন্টলাইন খেরসন অঞ্চলে রুশ ড্রোনের হামলায় একটি ট্যাক্সিতে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

শীতের আগে বিদ্যুৎ নিয়ে উদ্বেগ
রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ পরিকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সপ্তাহান্তে বিদ্যুৎ গ্রিডে হামলার পর দক্ষিণ ইউক্রেনের ওদেসা অঞ্চলে এখনও বহু পরিবার বিদ্যুৎহীন বলে খবর।

শীত সামনে থাকায় উদ্বেগ বাড়ছে কিভে। গত শীতে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সময় রুশ হামলায় বিদ্যুৎ, গরম জল এবং হিটিং পরিষেবা ব্যাহত হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ হামলার পর দেশে কার্যত কোনও অক্ষত তাপবিদ্যুৎকেন্দ্র নেই।

একই সঙ্গে রুশ ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে প্রয়োজনীয় ইন্টারসেপ্টরের ঘাটতিও তৈরি হয়েছে ইউক্রেনে। গত দু’মাসে কিভে আবাসিক ভবনে সরাসরি হামলায় বহু মানুষের প্রাণ গেছে। ফলে গত ৪ বছর ধরে দীর্ঘ হামলার পর দুই দেশের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার