ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

হরমুজ খুলে দিলেই ইরানকে পরমাণু চুক্তি নিয়ে চাপ আর দেবেন না ট্রাম্প!

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৬:২০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৬:২০:৪৩ অপরাহ্ন
হরমুজ খুলে দিলেই ইরানকে পরমাণু চুক্তি নিয়ে চাপ আর দেবেন না ট্রাম্প! ফাইল ফটো
অবশেষে সুর নরম আমেরিকার! হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিলে ইরানকে হয়তো পরমাণু চুক্তি মানতে বাধ্য করবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। সেখানে এ-ও জানানো হয়েছে, ইরান হরমুজ খুলে দিলে যুদ্ধে নৈতিক জয়ের কথা ঘোষণা করে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরানের পরমাণু প্রকল্প বন্ধ করার জন্যই সংঘাতের পথে হেঁটেছিল আমেরিকা। গত ২৮ ফেব্রুয়ারি থেকে তা নিয়ে উত্তপ্ত হয় পশ্চিম এশিয়া। আমেরিকার প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, ট্রাম্প নিজের সহযোগীদের ইঙ্গিত দিয়েছেন, পরমাণু চুক্তি নিয়ে ইরানকে তিনি আর চাপ দেবেন না।

ইরান যদিও এর আগে হরমুজ খুলে দেওয়ার জন্য বেশ কিছু শর্ত দিয়েছে। কোটি কোটি ডলার দাবি করেছে। জানিয়েছে, হরমুজে আমেরিকা যে পাল্টা অবরোধ করেছিল, তা-ও তুলে নিতে হবে। তেহরান যে শর্তগুলি দিয়েছে, তার ফলে আমেরিকার সামনে কূটনৈতিক ভাবে সংঘাত মেটার খুব বেশি পথ আর পড়ে থাকে না বলে মনে করেন অনেকে। ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন বলছে, আমেরিকা সাফ জানিয়েছে সে সব শর্ত তারা মানবে না। হরমুজ পারাপারকারী জাহাজে শুল্ক বসাতেও দেবে না। সে ক্ষেত্রে আরও প্রলম্বিত হতে পারে যুদ্ধ। মনে করা হচ্ছে, সে কারণেই মাঝামাঝি একটি পথ ধরতে চায় আমেরিকা, যাতে সম্মানজনক ভাবে সংঘাতে ইতি টানা যায়। সে জন্যই তেহরানকে পরমাণু চুক্তি করানোর দাবি থেকে সরতে পারেন ট্রাম্প।

বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। আপাতত এই প্রণালী নিজেদের ‘নিয়ন্ত্রণে’ রেখেছে বলে দাবি করেছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, তাদের অনুমতি ছাড়া কোনও জাহাজ ওই প্রণালী পার করার চেষ্টা করলে হামলার সম্মুখীন হতে পারে। গত কয়েক দিনে ওই জলপথে কয়েকটি জাহাজ আক্রান্তও হয়। সেই ঘটনার পর নতুন করে ইরান এবং আমেরিকার মধ্যে সংঘাত শুরু হয়। তবে দিন কয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আপাতত পশ্চিম এশিয়ায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান থেকে বিরত থাকবে মার্কিন বাহিনী। একই সঙ্গে একটা চুক্তি হওয়ার সম্ভাবনার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, এ ব্যাপারে আলোচনা চলছে তেহরানের সঙ্গে। এ বার কি সংঘাতে ইতি টানার পথ পেয়ে গেল আমেরিকা!

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার