ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা রাজশাহী নগরীতে ১৬ ককটেল, ৪ পেট্রোল বোমা উদ্ধার ছেলেকে গাছে বেঁধে মাকে ধর্ষণ: সেই ৫ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দিয়ে এসআই প্রত্যাহার মা-ছেলেকে অমানবিক নির্যাতনের পর ৩ দিন বন্দি বানিয়ে রাখেন চুন্নু মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বড়গাছীতে ৩ হাজার তাল ও দেবদারু বীজ বপন রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের

সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৬:১৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৬:১৩:২০ অপরাহ্ন
সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে সমন্বয় সভা অনুষ্ঠিত সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত এবং তাদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

​সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় সিংড়া উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের হলরুমে এ সভার আয়োজন করা হয়। ‘নাগরিক সংগঠনের অংশগ্রহণ, জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি (পিকেএসএস)-এর বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

​পিকেএসএস-এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত বলেন, ​"ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা আমাদের সকলের সামাজিক ও প্রশাসনিক দায়িত্ব। কোনো শিশুই যেন দারিদ্র্য, ভৌগোলিক দূরত্ব কিংবা সচেতনতার অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়—সেদিকে আমাদের নজর রাখতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও ঝরে পড়া রোধে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।"

​সভাপতির বক্তব্যে পিকেএসএস-এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ বলেন, ​"পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়কে মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত করতে স্থানীয় নাগরিক সমাজ ও প্রশাসনের সমন্বিত প্রয়াস জরুরি। শিশুদের শিক্ষার পাশাপাশি তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় আমাদের যৌথ পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।"

​অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ও মতামত ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪