ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

তানোরে পাকা ধান ঝরে পড়ছে জলাবদ্ধ জমিতে, টানা বৃষ্টিতে কৃষকের সর্বনাশ

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৯:৩০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৯:৩০:২৬ অপরাহ্ন
তানোরে পাকা ধান ঝরে পড়ছে জলাবদ্ধ জমিতে, টানা বৃষ্টিতে কৃষকের সর্বনাশ তানোরে পাকা ধান ঝরে পড়ছে জলাবদ্ধ জমিতে, টানা বৃষ্টিতে কৃষকের সর্বনাশ
রাজশাহীর তানোরে তিন ফসলি যেসব আলুর জমিতে টি-আমণ রোপণ করা হয়েছিল। সেসব জমির ধান কেটে এখন রোপা আমন ধানের চারা রোপণের কথা অথচ অনেক জমির  ধান এখনো কাটতেই পারেননি কৃষক। সময়মত ধান পাকলেও আষাঢ়ের শুরু থেকে টানা বর্ষণে জমিতে সৃষ্ট জলাবদ্ধতায় একদিকে কৃষক কাটতে পারছেন না,অন্যদিকে ধান গাছের গোড়া থেকে নতুন ধানগাছের জন্ম নিয়ে ‘ক্যাঁতাড়ি’ সৃষ্টি হয়েছে।

গতকাল সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে  এমন দৃশ্য দেখা গেছে। উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি)  মোহর, আড়াদীঘি, নারায়নপুর, সরনজাই ইউপির শুকদেবপুর, কামারগাঁ ইউপির সাধুর মোড় ও হরিপুর মাঠে দেখা যায়, আলুর জমিতে রোপণ করা ধান পেকে জমিতে নষ্ট হচ্ছে। জমিতে পানি জমে ছোট ছোট কচুরিপানা জন্মেছে। পাকা ধানের গাছের গোড়া থেকে নতুন গাছ জন্মেছে যাকে স্থানীয়ভাবে ‘ক্যঁতাড়ি’ বলা হয়। ফলে পাকা ধান কাটার কোন সুযোগ পাচ্ছেন না কৃষক। অধিকাংশ মাঠে পাকা ধানের গোছা থেকে জমিতেই ঝরে পড়ে নষ্ট হচ্ছে কৃষকের কষ্টের ফসল। কৃষকরা জানান, আলুর জমির ধান কেটে একই জমিতে এখন রোপা-আমন ধানের চারা রোপনের সময় পার হয়ে যাচ্ছে কিন্তু ধান কাটতে না পেরে চারা রোপনের প্রস্তুতিও নেওয়া যায়নি।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জৈষ্ঠমাসের শেষ দিকে জমির ধান পাক ধরা মাত্র যারা ধান কেটেছেন তাদের সমস্যা হয়নি।কিন্ত্ত  যারা খড় করার আশায় জমির ধান পুরোপুরি পাকার জন্য অপেক্ষা করেছিল তারা সমস্যায় পড়েছে।এদিকে পুরো মাঠের ধান একই সঙ্গে পাকায় ধান কাটা যন্ত্র (কম্বাইন্ড   হারভেস্টর) মেশিন দিয়েও কভার করা যাচ্ছে না।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৩ হাজার ৩৮৫ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছিলো। আলু তোলার পর পুরো জমিতেই টি-আমণ ধান চাষ করেছেন কৃষকরা। আষাঢ়ের প্রথম দিন থেকে টানা বৃষ্টিতে বর্তমানে বেশির ভাগ জমিতে পানি জমেছে। এতে শ্রমিকরা ধান কেটে মাঠ থেকে আনতে পারছেন না। তবে রাস্তার ধারের কিছু কিছু জমি থেকে ট্রাক্টরে কাটা ধান নিয়ে আশা হচ্ছে। অধিকাংশক্ষেত্রে কম্বাইন্ড হারভেস্টর মেশিনে ধান কেটে অল্প সময়ের মধ্যেই  সড়কের ধারে সরাসরি বস্তাবন্দি করা হচ্ছে।বস্তাবন্দি করা ধান সড়কের ধার থেকেই ট্রাকে তুলে নিয়ে যাচ্ছেন পাইকার ব্যবসায়ীরা।এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ বলেন, যেসব আলুর জমি থেকে এখনো  ধান কাটা সম্ভব হয়নি সেসব জমিতে রোপা আমন ধানের আবাদ বিলম্বিত হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি