ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও অর্থ দাবির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে গ্লোবাল ইসলামিক স্কুলের শিক্ষা সম্মেলন সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামীসহ গ্রেপ্তার ৪ কামরুল হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার রাজশাহীর পদ্মার পাড়ে বিপুল মাদক জব্দ সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রতিরোধে রাজশাহীতে যানবাহন আটক ৬২ বাঘায় যৌথ অভিযান: বন্দুক-এয়ারগানসহ অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তারেক রহমান ও সাইফুর রহমানের স্থাপিত ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনু সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেণি চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী হলুদের ক্ষেতে নিয়ে জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষন, গ্রেফতার অভিযুক্ত রাকসুর সাংবাদিকতা ফেলোশিপ পেলেন রাবির ২৮ নবীন শিক্ষার্থী শিমলা পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকার মর্যাদা কার্যকরের দাবি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, পালিয়েছে ৩ নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে সাংস্কৃতিক চর্চা জরুরি: আরডিএ চেয়ারম্যান রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যক্তি গ্রেপ্তার স্বাস্থ্য খাতের সংস্কার ও বাজেট বাড়িয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘কেউ কেউ যেচে খোঁচা দেন’! দুর্গাপুজোয় জয়া বচ্চনকে ‘বিরক্ত’ না করার অনুরোধ তনীষা মুখোপাধ্যায়ের রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান নিয়ে কর্মপরিকল্পনা সভা কেন বাড়িতে টিভি রাখেন না নিমরত কৌর

বিপিএল নিয়ে অনিশ্চয়তা, এ বছর নাও হতে পারে: তামিম

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৫:১৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৫:১৮:৫৪ অপরাহ্ন
বিপিএল নিয়ে অনিশ্চয়তা, এ বছর নাও হতে পারে: তামিম বিপিএল নিয়ে অনিশ্চয়তা, এ বছর নাও হতে পারে: তামিম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি বছর দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটি নাও হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিপিএল, ঘরোয়া ক্রিকেট এবং ঘরের মাঠে ভারতের সিরিজসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন বিসিবি সভাপতি।

বিপিএল পুরোপুরি বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, ‘এ বছর বিপিএল না-ও হতে পারে। এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আরও ভালো বলতে পারবেন।’

তবে ব্যক্তিগতভাবে বিপিএল বন্ধের পক্ষে নন বিসিবি সভাপতি। বরং টুর্নামেন্টটি আরও গোছানো ও ইতিবাচকভাবে আয়োজনের ওপর জোর দিয়েছেন তিনি।

তামিম বলেন, বিপিএল এমনভাবে আয়োজন করা উচিত, যেখানে মূল আলোচনার বিষয় হবে ক্রিকেট, খেলা এবং মাঠের পারফরম্যান্স। অর্থনৈতিক বিষয় নিয়ে নেতিবাচক সংবাদে টুর্নামেন্টের ভাবমূর্তি ক্ষুণ্ন হোক, সেটি চান না তিনি।

তার ভাষায়, ‘আমার ব্যক্তিগত ইচ্ছা বিপিএলটা গুছিয়ে করা। যেখানে খেলা নিয়ে আলোচনা হবে, হার-জিত নিয়ে কথা হবে। টাকাপয়সা নিয়ে নেতিবাচক খবর হোক, সেটা চাই না। বিপিএল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও বিশ্বের কাছে বাংলাদেশের টুর্নামেন্ট। ভাবমূর্তি রক্ষা করা আমাদের কর্তব্য।’

২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এ বছর বিপিএল আয়োজন না হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তামিম জানান, এ বছর আয়োজন সম্ভব না হলেও পরের বছর ভালোভাবে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব।

তিনি বলেন, ‘আমরা এ বছর করতে না পারলেও ২০২৭ সালে ভালোভাবে করতে পারব। এ ছাড়া অন্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে।’

ঘরোয়া ক্রিকেটেও নানা চ্যালেঞ্জ

ঢাকার ক্লাব ক্রিকেট নিয়েও কথা বলেছেন বিসিবি সভাপতি। দায়িত্ব নেওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও তৃতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। নতুন মৌসুমও শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন তামিম।

তবে দ্বিতীয় বিভাগের দলগুলোর অংশগ্রহণ না করার বিষয়টি নিয়েও সমস্যা রয়েছে। এ বিষয়ে খেলোয়াড়দের আর্থিক অনুদানের একটি বিষয় রয়েছে জানিয়ে তামিম বলেন, আলোচনা করে সেটিও সমাধান করা হবে।

ভারত সিরিজ নিয়েও ধোঁয়াশা

এদিকে ঘরের মাঠে ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি বিসিবি সভাপতি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তামিম বলেন, ‘আমি আগেও বলেছি, আমার সীমাবদ্ধতা রয়েছে। বোর্ড সভাপতি হিসেবে যতটা যাওয়ার, ততটা গিয়েছি। সীমা অতিক্রম করতে চাই না। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি নির্দিষ্ট করে বলতে পারছি না।’

  • ফলে চলতি বছরের বিপিএল আয়োজন এবং ঘরের মাঠে ভারত সিরিজ—দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটীয় আয়োজন নিয়েই এখনো অনিশ্চয়তা কাটেনি। বিপিএল শেষ পর্যন্ত মাঠে গড়াবে কি না এবং ভারতীয় দলের সফর কবে হবে, সে বিষয়ে বিসিবি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর পরবর্তী সিদ্ধান্তের দিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী

মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী