ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৫:১৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৫:১৭:২২ অপরাহ্ন
রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য, বিদেশি মদ এবং চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, ইউসুফপুর বিওপির একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট উপজেলার রাজশাহী ক্যাডেট কলেজের পেছনের একটি আমবাগানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে ৩৯০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫ বোতল ভারতীয় Eskuf Syrup জব্দ করা হয়। 

একই সময়ে চারঘাট বিকল্প বিওপির আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার পিরোজপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে কয়েকজন ব্যক্তিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে মাথায় বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৭৪ বোতল ভারতীয় জেডি মদ এবং ১০ বোতল Royal Stage মদ জব্দ করা হয়। 

এদিকে একই রাতে তালাইমারী বিওপির আভিযানিক দল মতিহার থানার জাহাজঘাট এলাকার পদ্মা নদীর চরে অভিযান চা পরিত্যক্ত ব্যাগ থেকে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ করা হয়। 

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। মাদক ও চোরাচালানি পণ্যের প্রকৃত মালিকদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার