ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

কক্সবাজার সীমান্তে ৫ লাখ ৯৬ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার, আটক ২

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৫:০৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৫:০৯:৪৬ অপরাহ্ন
কক্সবাজার সীমান্তে ৫ লাখ ৯৬ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার, আটক ২ কক্সবাজার সীমান্তে ৫ লাখ ৯৬ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার, আটক ২

কক্সবাজারের ঘুমধুম ও উখিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খাইরুল আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান ঘুমধুমের নয়াপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগগুলো তল্লাশি করে ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খাইরুল আলম বলেন, সীমান্তে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। আগের তুলনায় সীমান্তে বিজিবির সদস্য সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। মাদকের তালিকায় নতুন করে আরও কিছু মাদক অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, উখিয়া ৬৪ বিজিবির পালংখালী বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে নদীপথে পাচারের সময় ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছেন। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজারের টেকনাফ থানার কাটাখালী হাতিমারা গ্রামের নুর বশর (২২) এবং উলুবনিয়া গ্রামের আবুল ফয়েজ (২৫)।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুটি অভিযানে মোট ৫ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার