ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে এসএসসি ও সমমানের ফল প্রকাশ- পাসের হার ৪৮.৬৭% জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন রাজারহাটে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৩ কক্সবাজার সীমান্তে ৫ লাখ ৯৬ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার, আটক ২ আখেরি চাহার শোম্বা তাৎপর্য ও শিক্ষা : হাফিজ মাছুম আহমদ দুধরচকী। রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল পুঠিয়ায় রাতের অভিযানে হেরোইন-ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার রাজশাহী বোর্ডে এসএসসির ফলাফলে বড় ধরনের অবনতি পুনর্বাসন ছাড়া রাজশাহীর বস্তি উচ্ছেদ বন্ধের দাবি নগরীজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, চরম দুর্ভোগে জনজীবন বগুড়ায় সাংবাদিক লতিফকে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৫ বাংলাদেশি অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ! দর্শকের ভূমিকায় কর্তৃপক্ষ খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় ৮৪জন ইউএনওকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মহানগরীজুড়ে অনলাইন জুয়াড়িসহ গ্রেফতার ১৮ রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা নিয়ামতপুরে এসএসসিতে পাসের হার ৫৬.১৪ শতাংশ এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

নিয়ামতপুরে এসএসসিতে পাসের হার ৫৬.১৪ শতাংশ

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৪:২৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৪:২৭:২৪ অপরাহ্ন
নিয়ামতপুরে এসএসসিতে পাসের হার ৫৬.১৪ শতাংশ নিয়ামতপুরে এসএসসিতে পাসের হার ৫৬.১৪ শতাংশ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এবার এসএসসিতে পাসের হার ৫৬ দশমিক ১৪ শতাংশ।  জিপিএ-৫ পেয়েছে ৯৩ জন পরীক্ষার্থী। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি বহুমুখী  মডেল উচ্চ বিদ্যালয় থেকে।
 
আজ সোমবার দেশের সব বোর্ডের সঙ্গে  রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, হাইস্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল থেকে সর্বোমোট ২ হাজার ১৫২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ১ হাজার ১৪৮ জন পাস করে। 
এবার নিয়ামতপুর উপজেলায় মোট ৪৩টি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল ১৫৮৭ জন। এর মধ্যে পাস করেছে ৮৯১ জন। পাঁচটি ভোকেশনাল প্রতিষ্ঠান থেকে ৮৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৮ জন। ২৬টি মাদ্রাসা থেকে ৪৭৮জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৩৯জন। 
এসএসসিতে পাসের হার ৫৬ দশমিক ১৪ শতাংশ। মোট পরীক্ষার্থী  ১ হাজার ৫৮৭ জন। পাস করেছে ৮৯১ জন। হাইস্কুলে  সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি বহুমুখী  মডেল উচ্চ বিদ্যালয় থেকে। এই প্রতিষ্ঠান থেকে ১৬ জন পরীক্ষার্থী  জিপিএ-৫ পেয়েছে।
ভোকেশনালে পাসের হার ২০ দশমিক ৬৮ শতাংশ।  মোট পরীক্ষার্থী ছিল ৮৭ জন। পাস করেছে ১৮ জন। কোনো পরীক্ষার্থী জিপিএ-৫ পাইনি।
দাখিল পরীক্ষায় পাসের হার ৫০ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ৪৭৮ জন। পাস করেছে ২৩৯ জন। জিপিএ -৫ পেয়েছে ৩ জন। 
 
 নিয়ামতপুর সরকারি বহুমুখী  মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল বলেন, আমাদের প্রত্যাশা ছিল আমাদের প্রতিষ্ঠান থেকে আরও বেশি পরীক্ষার্থী জিপিএ-৫ পাবে। তবে যে ফলাফল হয়েছে তাতেই আমরা খুব খুশি। ভালো ফলাফলের জন্য আমরা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, বিশেষ পরীক্ষা, সঠিক পরামর্শ, তদারকি করেছিলাম। ফলে ভালো একটা ফলাফল পেয়েছি। এজন্য আমি শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪