ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নারী আহত, গ্রেপ্তারে পুলিশের অভিযান

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৩:৪৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৩:৪৯:৩০ অপরাহ্ন
খুলনায় দুর্বৃত্তের গুলিতে নারী আহত, গ্রেপ্তারে পুলিশের অভিযান খুলনায় দুর্বৃত্তের গুলিতে নারী আহত, গ্রেপ্তারে পুলিশের অভিযানখুলনায় দুর্বৃত্তের গুলিতে নারী আহত, গ্রেপ্তারে পুলিশের অভিযান

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শিমুল (৪০) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিমুল ওই এলাকার বাসিন্দা মুকুলের স্ত্রী। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিটি তার কোমরের পেছনের ডান পাশে বিদ্ধ হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসকরা তার শরীর থেকে গুলিটি বের করতে পারেননি বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ৬-৭ জন যুবক মোটরসাইকেলে করে করিমনগর এলাকায় হৃদয় নামে এক যুবককে খুঁজতে যায়। তারা হৃদয়ের বাড়িতে গিয়ে দরজায় টোকা দেয়। শিমুল দরজা খুললে তারা হৃদয়ের খোঁজ জানতে চায়। বাড়িতে হৃদয় নেই জানালে দুর্বৃত্তদের একজন গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিমুলের কোমরের পেছনের ডান পাশে বিদ্ধ হয়।

পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহত শিমুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আহতের স্বামী মুকুল বলেন, ‘সাড়ে ১০টার দিকে ৬-৭ জন যুবক এসে দরজায় টোকা দেয়। দরজা খুললে তারা আমাদের ছেলে হৃদয়ের সন্ধান চায়। বাড়িতে নেই বলার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে থাকা একজন যুবক আমাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার স্ত্রী শিমুলের কোমরের পেছনে ডান পাশে বিদ্ধ হয়।’

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরও জানান, আহত শিমুলের ছেলে হৃদয়ের সঙ্গে একটি পক্ষের বিরোধ রয়েছে। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই পক্ষটি মূলত ভয় দেখানোর উদ্দেশ্যে সেখানে এসেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক