ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

‘আর মাত্র ছ’মাস বাঁচবেন’, বাবার সামনেই ভয়ঙ্কর কথা বলেন চিকিৎসক

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০২:৩৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০২:৩৯:৩৮ অপরাহ্ন
‘আর মাত্র ছ’মাস বাঁচবেন’, বাবার সামনেই ভয়ঙ্কর কথা বলেন চিকিৎসক ‘আর মাত্র ছ’মাস বাঁচবেন’, বাবার সামনেই ভয়ঙ্কর কথা বলেন চিকিৎসক
এক সময়ে ওজন ছিল প্রায় ২৩০ কেজি। শারীরিক সমস্যার কারণে প্রায় শয্যাশায়ী হয়ে পড়েছিলেন গায়ক ও সুরকার অদনান সামি। সেই সময়েই চিকিৎসকের কাছ থেকে পেয়েছিলেন ভয়ঙ্কর সতর্কবার্তা। চিকিৎসক স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, আর মাত্র ছ’মাস বাঁচবেন তিনি! অদনানের বাবার সামনেই এই বিস্ফোরক মন্তব্য করেছিলেন চিকিৎসক। সেই দিনের কথা ভেবে আজও শিউরে ওঠেন গায়ক।

এক সাক্ষাৎকারে গায়ক জানিয়েছেন, চিকিৎসকের সেই সতর্কবার্তাই শেষ পর্যন্ত তাঁর জীবন বদলে দেয়। শুরু হয় ওজন কমানোর কঠিন লড়াই। কয়েক বছর ধরে কঠোর নিয়মানুবর্তিতা, খাদ্যাভ্যাসে বদল এবং শরীরচর্চার মাধ্যমে প্রায় ১২০ কেজি ওজন কমিয়েছিলেন তিনি। সেই ভয়ঙ্কর দিনের কথা বলতে গিয়ে অদনান জানান, চিকিৎসকের কথা শুনে কষ্ট হয়েছিল ঠিকই। কিন্তু তার থেকেও বেশি কষ্ট পেয়েছিলেন বাবার সামনে ওই কথা বলা হয়েছিল বলে।

অদনানের কথায়,“সে এক বিরাট ধাক্কা ছিল। তার থেকেও খারাপ লেগেছিল যে, আমার বাবা আমার পাশেই বসে ছিলেন। আর চিকিৎসক কথাটা তাঁর সামনেই বলেছিলেন। আমাদের প্রিয়জনেরা এই সব খবরে বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন।”

প্রথমে অবশ্য চিকিৎসকের সতর্কবার্তাকে খুব একটা গুরুত্ব দিতে চাননি গায়ক। বাবাকেও বোঝানোর চেষ্টা করেছিলেন, চিকিৎসক হয়তো বাড়াবাড়ি করে ফেলছেন। অদনান বলেন, “আমি বিষয়টা হালকা করে দেখানোর চেষ্টা করেছিলাম। বাবাকে বলেছিলাম, ‘চিকিৎসক একটু বেশি বাড়াবাড়ি করছেন।’ কিন্তু বাবা আমার দিকে তাকিয়ে বলেছিলেন, ‘সত্যিই? তুমি তা-ই মনে করো? আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। তিনি যা বলছেন, ভুল বলছেন না। ঠিকই বলেছেন।’”

বাবাকে তখন অদনান কথা দিয়েছিলেন, যে ভাবেই হোক পরিস্থিতি বদলাবেন। গায়কের কথায়, “বাবা এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে, আমি তাঁকে কথা দিয়েছিলাম, ‘আমি সব ঠিক করে দেব।’ সেই প্রতিশ্রুতি থেকেই সব কিছুর শুরু। কাজটা ছিল প্রায় অসম্ভবের মতো। কোনও দিন ভাবিনি যে, এতটা ওজন কমাতে পারব।”

অদনানের আমূল বদলে যাওয়া চেহারা দেখে এক সময় অনেকেই দাবি করেছিলেন, অস্ত্রোপচার করিয়েই নাকি ওজন কমিয়েছেন তিনি। সেই জল্পনাও উড়িয়ে দিয়েছেন গায়ক।এক সময়ে ওজন ছিল প্রায় ২৩০ কেজি। শারীরিক সমস্যার কারণে প্রায় শয্যাশায়ী হয়ে পড়েছিলেন গায়ক ও সুরকার অদনান সামি। সেই সময়েই চিকিৎসকের কাছ থেকে পেয়েছিলেন ভয়ঙ্কর সতর্কবার্তা। চিকিৎসক স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, আর মাত্র ছ’মাস বাঁচবেন তিনি! অদনানের বাবার সামনেই এই বিস্ফোরক মন্তব্য করেছিলেন চিকিৎসক। সেই দিনের কথা ভেবে আজও শিউরে ওঠেন গায়ক।

এক সাক্ষাৎকারে গায়ক জানিয়েছেন, চিকিৎসকের সেই সতর্কবার্তাই শেষ পর্যন্ত তাঁর জীবন বদলে দেয়। শুরু হয় ওজন কমানোর কঠিন লড়াই। কয়েক বছর ধরে কঠোর নিয়মানুবর্তিতা, খাদ্যাভ্যাসে বদল এবং শরীরচর্চার মাধ্যমে প্রায় ১২০ কেজি ওজন কমিয়েছিলেন তিনি। সেই ভয়ঙ্কর দিনের কথা বলতে গিয়ে অদনান জানান, চিকিৎসকের কথা শুনে কষ্ট হয়েছিল ঠিকই। কিন্তু তার থেকেও বেশি কষ্ট পেয়েছিলেন বাবার সামনে ওই কথা বলা হয়েছিল বলে।

অদনানের কথায়,“সে এক বিরাট ধাক্কা ছিল। তার থেকেও খারাপ লেগেছিল যে, আমার বাবা আমার পাশেই বসে ছিলেন। আর চিকিৎসক কথাটা তাঁর সামনেই বলেছিলেন। আমাদের প্রিয়জনেরা এই সব খবরে বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন।”

প্রথমে অবশ্য চিকিৎসকের সতর্কবার্তাকে খুব একটা গুরুত্ব দিতে চাননি গায়ক। বাবাকেও বোঝানোর চেষ্টা করেছিলেন, চিকিৎসক হয়তো বাড়াবাড়ি করে ফেলছেন। অদনান বলেন, “আমি বিষয়টা হালকা করে দেখানোর চেষ্টা করেছিলাম। বাবাকে বলেছিলাম, ‘চিকিৎসক একটু বেশি বাড়াবাড়ি করছেন।’ কিন্তু বাবা আমার দিকে তাকিয়ে বলেছিলেন, ‘সত্যিই? তুমি তা-ই মনে করো? আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। তিনি যা বলছেন, ভুল বলছেন না। ঠিকই বলেছেন।’”

বাবাকে তখন অদনান কথা দিয়েছিলেন, যে ভাবেই হোক পরিস্থিতি বদলাবেন। গায়কের কথায়, “বাবা এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে, আমি তাঁকে কথা দিয়েছিলাম, ‘আমি সব ঠিক করে দেব।’ সেই প্রতিশ্রুতি থেকেই সব কিছুর শুরু। কাজটা ছিল প্রায় অসম্ভবের মতো। কোনও দিন ভাবিনি যে, এতটা ওজন কমাতে পারব।”

অদনানের আমূল বদলে যাওয়া চেহারা দেখে এক সময় অনেকেই দাবি করেছিলেন, অস্ত্রোপচার করিয়েই নাকি ওজন কমিয়েছেন তিনি। সেই জল্পনাও উড়িয়ে দিয়েছেন গায়ক।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক