ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ অধিকার-সম্মানের দাবিতে রাণীশংকৈলে আদিবাসীদের পদযাত্রা, ইউএনওকে স্মারকলিপি দামি ঘড়ি-গাড়ি নয়, পুরুষদের একটি স্বভাবই সবচেয়ে বেশি আকর্ষণীয়! কিসের কথা বলছেন জেনিফার লোপেজ নখ হলদে হয়ে যাচ্ছে? জানুন কোন অসুখের পূর্বাভাস এই লক্ষণ চটজলদি রোগা হতে হবে? জল পানের পরিমাণ কমিয়ে দেন দিশা ‘আর মাত্র ছ’মাস বাঁচবেন’, বাবার সামনেই ভয়ঙ্কর কথা বলেন চিকিৎসক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক নেই, অর্ধেক বয়সি নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়ান! কোন নায়কের কথা বললেন তান্যা? শুটিংয়ের মাঝে নথ গিলে ফেললেন অভিনেত্রী শাহনাজ গিল ইয়ামালের গায়ে ‘প্রতারক’ তকমা! রহস্যময়ীর সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক উস্কে দিলেন বান্ধবী সমুদ্রের গভীরে ২ হাজার বছরের পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার সমুদ্রের পানিতে ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া, মৃত্যু হতে পারে তিন দিনেই বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার সীমান্তে ৭৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সদর বসতঘরে মজুত ককটেলের বিস্ফোরণ গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, দিনে-রাতে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন বহু এলাকা মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধে জামায়াতের তিন নেতা কারাগারে  বাড়িতে ঢুকে যুবদল নেতাকে জামায়াত-শিবিরের গুলি! এসএসসির ফল জানার আগেই বিদায় নিল রেজা যশোর বোর্ডের শূন্য পাস করা ১১টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে

শুটিংয়ের মাঝে নথ গিলে ফেললেন অভিনেত্রী শাহনাজ গিল

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০২:৩৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০২:৩৪:৪৯ অপরাহ্ন
শুটিংয়ের মাঝে নথ গিলে ফেললেন অভিনেত্রী শাহনাজ গিল শুটিংয়ের মাঝে নথ গিলে ফেললেন অভিনেত্রী শাহনাজ গিল
শুটিং করতে গিয়ে আচমকাই বিপত্তি। শট দেওয়ার সময়ে নাকের নথ খুলে মুখে ঢুকে গেল অভিনেত্রী শাহনাজ় গিলের। শুধু তা-ই নয়, মনে করা হচ্ছে, সেটি গিলেও ফেলেছেন তিনি। ঘটনার ভিডিয়ো নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী-গায়িকা।

‘বিগ বস্‌ ১৩’-এর হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন শাহনাজ়। পরে অভিনয়ের পাশাপাশি গানেও নিজের পরিচয় তৈরি করেছেন তিনি। এ বার শুটিংয়ের সেটেই অপ্রত্যাশিত বিপদের মুখে পড়লেন তিনি। সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, দৌড়ে শট দেওয়ার সময়ে আচমকাই তাঁর নাকের নথ খুলে মুখে ঢুকে যায়। নিজের ইনস্টাগ্রামে ভিডিয়োটি ভাগ করে নিয়েছেন শাহনাজ়। সেখানে দেখেই মনে করা হচ্ছে যে, নথটি তিনি গিলেও ফেলেছেন।

পরিস্থিতি সামলাতে তখন এগিয়ে আসেন সহ-অভিনেতা সৌরভ সচদেবা। শাহনাজ়কে সাহায্য করতে তাঁর পিঠে চাপড় দিতে দেখা যায় সৌরভকে। আচমকা ঘটে যাওয়া এই ঘটনায় স্বাভাবিক ভাবেই কিছুটা অস্বস্তিতে পড়ে যান অভিনেত্রী। অনেক সময়েই গলায় কিছু আটকে গেলে, পিঠে সজোরে চাপড় দিয়ে তা বের করে আনার পদ্ধতি অত্যন্ত পরিচিত। অভিনেত্রীকে সাহায্য করতে সেই পথই বেছে নেন সহ-অভিনেতা।

শাহনাজ়ের এমন অবস্থা দেখে অনুরাগীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। তবে বিপত্তি সত্ত্বেও কাজ থামিয়ে দেননি অভিনেত্রী। বরং পেশাদার দায়বদ্ধতা বজায় রেখে শুটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরে শাহনাজ়ের কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেছেন তাঁর অনুরাগীদের একাংশ। একই সঙ্গে তাঁকে আরও সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তাঁরা।

একজন লিখেছেন, ‘‘তোমার কাজের প্রতি নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। কিন্তু দয়া করে নিজের খেয়াল রেখো। তুমি খুব মূল্যবান।’’ আর এক অনুরাগীর মন্তব্য, ‘‘কোনও চরিত্রের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলো না, সানা। তুমি আমাদের কাছে খুবই মূল্যবান।’’ অন্য এক অনুরাগী আবার শাহনাজের কাজের প্রতি ভালবাসার প্রশংসা করে লিখেছেন, ‘‘এই ঘটনা থেকেই বোঝা যায়, তুমি নিজের কাজের প্রতি কতটা আন্তরিক। তবে নিজের যত্ন নাও।’’

কাজের দিক থেকে শাহনাজ়কে শেষ দেখা গিয়েছে পঞ্জাবি ছবি ‘ইশকনামা’-তে। ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এ ছাড়াও তাঁর হাতে রয়েছে ‘সিং ভার্সেস কৌর ২’ এবং ‘সব ফার্স্ট ক্লাস’ ছবির কাজ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪