ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও কুড়িগ্রাম সীমান্তে ৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২ কচুয়ায় ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার চট্টগ্রামে হোটেল কক্ষে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ, রক্তাক্ত স্ত্রী হাসপাতালে পূবালী ব্যাংক চাঁচকৈড় শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ অধিকার-সম্মানের দাবিতে রাণীশংকৈলে আদিবাসীদের পদযাত্রা, ইউএনওকে স্মারকলিপি দামি ঘড়ি-গাড়ি নয়, পুরুষদের একটি স্বভাবই সবচেয়ে বেশি আকর্ষণীয়! কিসের কথা বলছেন জেনিফার লোপেজ নখ হলদে হয়ে যাচ্ছে? জানুন কোন অসুখের পূর্বাভাস এই লক্ষণ চটজলদি রোগা হতে হবে? জল পানের পরিমাণ কমিয়ে দেন দিশা ‘আর মাত্র ছ’মাস বাঁচবেন’, বাবার সামনেই ভয়ঙ্কর কথা বলেন চিকিৎসক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক নেই, অর্ধেক বয়সি নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়ান! কোন নায়কের কথা বললেন তান্যা? শুটিংয়ের মাঝে নথ গিলে ফেললেন অভিনেত্রী শাহনাজ গিল ইয়ামালের গায়ে ‘প্রতারক’ তকমা! রহস্যময়ীর সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক উস্কে দিলেন বান্ধবী সমুদ্রের গভীরে ২ হাজার বছরের পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার সমুদ্রের পানিতে ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া, মৃত্যু হতে পারে তিন দিনেই বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার সীমান্তে ৭৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সদর বসতঘরে মজুত ককটেলের বিস্ফোরণ

সমুদ্রের গভীরে ২ হাজার বছরের পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০২:০৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০২:০৮:৫৫ অপরাহ্ন
সমুদ্রের গভীরে ২ হাজার বছরের পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার সমুদ্রের গভীরে ২ হাজার বছরের পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার
ইতালির সিসিলির উপকূলে ভূমধ্যসাগরের তলদেশ থেকে উদ্ধার হয়েছে দুই হাজার বছরেরও বেশি পুরোনো একটি প্রাচীন রোমান জাহাজের ধ্বংসাবশেষ। জাহাজটির ভেতর থেকে শত শত অক্ষত মাটির পাত্র বা ‘অ্যামফোরা’ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব পাত্রে প্রাচীনকালে ওয়াইন ও জলপাই তেল পরিবহন করা হতো।

ইতালির সংস্কৃতিমন্ত্রী আলেসান্দ্রো জিউলি এই আবিষ্কারকে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ পানির নিচের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হিসেবে উল্লেখ করেছেন।

স্থানীয় জেলে ও ফ্রি-ডাইভার গিয়াকোমো দে মোলা মাজারা দেল ভ্যালোর কাছে সমুদ্রের তলদেশ জরিপ করার সময় প্রথম জাহাজটির সন্ধান পান। স্ক্যানারে অস্বাভাবিক বড় একটি কাঠামো দেখতে পেয়ে তিনি সমুদ্রের গভীরে ডুব দেন। সেখানে গিয়ে পাথরের পরিবর্তে তিনি দেখতে পান শত শত প্রাচীন ‘অ্যামফোরা’ ছড়িয়ে রয়েছে।

অ্যামফোরা ছিল প্রাচীনকালের বিশেষ ধরনের লম্বা মাটির পাত্র। এসব পাত্রে সাধারণত ওয়াইন, জলপাই তেল ও বিভিন্ন খাদ্যশস্য সংরক্ষণ ও পরিবহন করা হতো।

নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে দে মোলা বলেন, তিনি যখন ধ্বংসাবশেষটির আরও কাছে যান, তখন তার হৃদস্পন্দন যেন থেমে যাওয়ার মতো অনুভূতি হয়। প্রায় ২০ শতাব্দী পর প্রথম মানুষ হিসেবে সেই স্থানটি দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলেও জানান তিনি।

জেলেদের কাছ থেকে তথ্য পাওয়ার পর ইতালির পুলিশের বিশেষায়িত ডুবুরি দল ঘটনাস্থলে অনুসন্ধান চালায়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৬ মিটার বা ১৫০ ফুট গভীরে রয়েছে জাহাজটির ধ্বংসাবশেষ।

প্রাথমিক পর্যবেক্ষণে ধ্বংসাবশেষটির দৈর্ঘ্য প্রায় ২১ মিটার এবং প্রস্থ প্রায় ৬ মিটার বলে ধারণা করা হচ্ছে। ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাহাজটি খ্রিস্টপূর্ব দ্বিতীয় অথবা প্রথম শতাব্দীর।

গবেষকদের ধারণা, দীর্ঘ সময় সমুদ্রের তলদেশে থাকার কারণে প্রাচীন অ্যামফোরাগুলো এখন সেখানকার সামুদ্রিক বাস্তুতন্ত্রের অংশ হয়ে উঠেছে। পাত্রগুলোর ভেতরে ইল ও স্ন্যাপারসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর বসবাসের চিত্রও গবেষকদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে।

ধ্বংসাবশেষটির সুরক্ষায় ইতালির সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা শাখা কারাবিনিয়েরি আর্ট স্কোয়াড বিশেষ ডুবুরি মোতায়েন করেছে। প্রত্নতাত্ত্বিক পরীক্ষা-নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত যাতে ধ্বংসাবশেষটি কোনো ধরনের ক্ষতির শিকার না হয়, সে জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

বিশেষজ্ঞদের মতে, প্রাচীন ভূমধ্যসাগরীয় বাণিজ্যপথের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় সিসিলির আশপাশের সমুদ্র এলাকায় আরও বহু প্রাচীন জাহাজডুবির নিদর্শন লুকিয়ে থাকতে পারে।

এর আগেও ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। ২০২৩ সালে রোমের কাছে এবং ২০১৮ সালে বুলগেরিয়ার উপকূলে হাজার বছরের পুরোনো জাহাজডুবির নিদর্শন আবিষ্কৃত হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪