ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া

অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০১:৫৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০১:৫৯:১৬ অপরাহ্ন
অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার
‘বড়ে দিল ওয়ালা’ ও ‘জোরু কা গুলাম’র মতো বলিউডের সিনেমা পরিচালনা করা নির্মাতা শাকিল নূরানীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। 

শনিবার (৮ আগস্ট) ভোরে মালবানি থানার পুলিশ গ্রেপ্তার করেছে ৭৩ বছর বয়সী এই অভিনেতাকে। প্রবীণ এই তারকা নির্মাতার বিরুদ্ধে অভিযোগ―ধর্ষণ ও যৌন হেনস্থা করেছেন এক অভিনেত্রীকে।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতেই মালবানি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(২)এম, ১২৩, ৩৫১(২) এবং ৮৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে গ্রেপ্তারের পর বোরিভলি হলিডে আদালতে তোলা হয় শাকিল নূরানীকে। পরে তাকে ১২ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

পুলিশ সূত্রের খবর, ২০১৬ সালে লোখন্ডওয়ালায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নির্মাতা শাকিল নূরানীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় ভুক্তভোগী অভিনেত্রীর। সিনেমায় কাজের প্রলোভন দেখিয়ে তাকে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে স্ক্রিপ্ট পড়ার জন্য নির্মাতার বাড়িতে যান।

অভিযোগ, শাকিল তাকে পানীয় দিয়েছিলেন। সেই পানীয় পান করতেই অচেতন হয়ে পড়েন ওই অভিনেত্রী। আর জ্ঞান ফেরার পর নিজের ফোন থেকে ভুক্তভোগীকে একটি ভিডিও দেখান শাকিল নূরানী।

অভিনেত্রীর দাবি, পরিচালক তাকে হুমকি দিয়েছিলেন। এ ব্যাপারে যেন কাউকে কিছু জানানো না হয়, জানালে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবেন। এই ভয় দেখিয়ে একাধিকবার অভিনেত্রীকে যৌন অত্যাচার করেছেন। আবার বলপূর্বক বারবার গর্ভনিরোধক ওষুধ সেবন করাতেন।

এদিকে অভিনেত্রীর অভিযোগ ভুয়া বলে দাবি করেছেন শাকিল নূরানীর আইনজীবী বিকাশ সিং গোয়ার। তার ভাষ্যমতে―পরিচালককে ফাঁসানো হচ্ছে। অভিনেত্রীর অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণ হয়নি। তদন্ত চলছে। আদালতে দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত নির্দোষ বিবেচনা করা হবে তার মক্কেলকে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক