ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর তানোরে একইদিনে বিএনপির দুই নেতা মফিজ ও মুনসুরের চিরবিদায় তানোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বাঘায় মাজার ও গোরস্থানের দানবাক্স ভেঙে টাকা চুরি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক ​৭ নভেম্বর উপলক্ষে রাজশাহীতে মহানগর যুবদলের বিশাল র‍্যালি গোদাগাড়ীতে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী ও সেবীসহ গ্রেপ্তার ২১ চারঘাটে পরিত্যক্ত অবস্থায় ১১৬ বোতল এস্কাফ উদ্ধার রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ রাসিকের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিভিন্ন কর্মসূচি পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে সার্বভৌমত্ব র‍্যালি মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মোহনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নগরীর এয়ারপোর্ট এলাকায় নারী যাত্রীর ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ২ নানা আয়োজনের মধ্য দিয়ে রুয়েটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০১:৩৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০১:৩৯:৫৪ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক ও সীমান্ত সহযোগিতা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পদক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে।

এর আগে রোববার (৯ আগস্ট) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে নতুন শিশুদের খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সেখানে তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষের বন্ধন অত্যন্ত দৃঢ়। এই আন্তরিকতা সরকারি পর্ষদেও উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে হাইকমিশনার আরও বলেন, ‘তারেক রহমান একজন জনবান্ধব নেতা, অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধব। দুই প্রতিবেশী দেশের প্রধানেরা একসঙ্গে কাজ করলে বিদ্যমান আলোচনার মাধ্যমে অনেক জটিল সমস্যারই সহজ সমাধান সম্ভব।’

এ সময় ভিসা দেওয়া ও প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা উল্লেখ করে দীনেশ ত্রিবেদী জানান, আবেদনকারীদের সুবিধার্থে খরচ কমানোসহ সেবার মান উন্নত করার জন্য একাধিক পদক্ষপ নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত