ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধিকার-সম্মানের দাবিতে রাণীশংকৈলে আদিবাসীদের পদযাত্রা, ইউএনওকে স্মারকলিপি দামি ঘড়ি-গাড়ি নয়, পুরুষদের একটি স্বভাবই সবচেয়ে বেশি আকর্ষণীয়! কিসের কথা বলছেন জেনিফার লোপেজ নখ হলদে হয়ে যাচ্ছে? জানুন কোন অসুখের পূর্বাভাস এই লক্ষণ চটজলদি রোগা হতে হবে? জল পানের পরিমাণ কমিয়ে দেন দিশা ‘আর মাত্র ছ’মাস বাঁচবেন’, বাবার সামনেই ভয়ঙ্কর কথা বলেন চিকিৎসক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক নেই, অর্ধেক বয়সি নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়ান! কোন নায়কের কথা বললেন তান্যা? শুটিংয়ের মাঝে নথ গিলে ফেললেন অভিনেত্রী শাহনাজ গিল ইয়ামালের গায়ে ‘প্রতারক’ তকমা! রহস্যময়ীর সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক উস্কে দিলেন বান্ধবী সমুদ্রের গভীরে ২ হাজার বছরের পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার সমুদ্রের পানিতে ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া, মৃত্যু হতে পারে তিন দিনেই বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার সীমান্তে ৭৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সদর বসতঘরে মজুত ককটেলের বিস্ফোরণ গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, দিনে-রাতে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন বহু এলাকা মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধে জামায়াতের তিন নেতা কারাগারে  বাড়িতে ঢুকে যুবদল নেতাকে জামায়াত-শিবিরের গুলি! এসএসসির ফল জানার আগেই বিদায় নিল রেজা যশোর বোর্ডের শূন্য পাস করা ১১টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০১:৩৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০১:৩৮:১১ অপরাহ্ন
৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বিদেশের একটি পরীক্ষাকেন্দ্রেও কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে নিজ নিজ বোর্ডের পরীক্ষার ফল হস্তান্তর করেন।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ফরম পূরণ করে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

ফলাফলে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। বিশেষ করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২২৬টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে, যা শূন্য পাসের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি।

এদিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর বিভিন্ন বোর্ডে শিক্ষার্থীদের মধ্যে ফলাফল জানার আগ্রহ দেখা দিয়েছে। শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪