ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

তানোরে ধান ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৮:৪৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৮:৪৭:৫৫ অপরাহ্ন
তানোরে ধান ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ তানোরে ধান ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
রাজশাহীর তানোরে এক ধান ব্যবসায়ীকে মারপিট করে প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

গত ২৭ জুন শুক্রবার বিকেলে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) গুড়ইল গ্রামে এই ঘটনা ঘটেছে।এঘটনায় কচুয়া দক্ষিন পাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের পুত্র ইসরাফিল মন্ডল(৪০) বাদি হয়ে গুড়ইল চকিপাড়া গ্রামের মৃত লালবর মন্ডলের পুত্র জামাল উদ্দিকে(৫০) প্রধান আসামি করে মোট ৬ জনের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।এনিয়ে বিবাদমান দুপক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

এদিকে ইসরাফিল মন্ডলের লিখিত অভিযোগে বলা হয়েছে, তিনি একজন প্রসিদ্ধ ধান ক্রয়-বিক্রয় ব্যবসায়ী। গত ২৭ শুক্রবার বিকেলে ধান ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়ে আসামিদের সঙ্গে মনোমালিন্য হওযায় উক্ত আসামিরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই নিয়ে আসামিদের সঙ্গে তার কথা কাটাকাটির একপর্যায়ে তার বড় ভাই শাহিন ইসলামের উপরে রাগান্বিত ও ক্ষিপ্ত হয়ে, ১নং আসামি তার হাতে থাকা ধারালো হাসুয়া দ্বারা হত্যার উদ্দেশ্য সাহিনের মাথা বরাবর আঘাত করে, কিন্ত্ত আঘাতটি তার বড় ভাই সাহিনের চোখের উপরে লাগিয়া মারাত্বক রক্তাক্ত ও গুরুতর জখম হয়। এছাড়াও ২নং আসামির হাতে থাকা ধানের বস্তা সেলাই করা সুচদ্বারা তার বুক বরাবর আঘাত করলে,সে হাতদ্বারা উক্ত আঘাতটি রক্ষা করতে গেলে সুচের আঘাত তার বাম হাতের আংগুলের উপর লাগে এতে গুরুত্বর জখম হয়। 

এমতাবস্থায় একপর্যায়ে সকল আসামিরা একজোট হয়ে তাকে ও তার ভাইকে এলোপাথাড়ী মারপিট করিতে থাকে এবং ৬নং আসামি তার মাথার উপরে বাঁশের লাঠিদ্বারা এলোপাথাড়ী মারপিট করে তাকে মাটিতে ফেলে দেয়। এসময় তার কাছে থাকা ধান কেনার নগদ ৪ লাখ ৯০ হাজার) টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় আসামিগণ।

প্রতক্ষদর্শীরা জানান, তাদের আর্তচিৎকার শুনে আশেপাশের লোকজন এসে আসামিদের কাছে থেকে তাদের বিধস্ত অবস্থায় উদ্ধার করলে তারা প্রাণে রক্ষা পায়। তার এবং তার ভাইয়ের অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসার জন্য তাদের দু'ভাইকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে তাদের হাসপাতালে নেয়ার খবর পেয়ে আসামিরা দেশীয অস্ত্র সজ্জিত হয়ে হাসপাতালের ভিতরেই তাদের আবারো এলোপাথাড়ী মারপিট করে গুরুত্বর জখম করেছে। আসামিরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছে এসব নিয়ে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ বা বেশী বাড়াবাড়ি তোকেসহ তোর বড়-ভাইকে প্রাণে মেরে ফেলবো এবং তোর ক্রয়কৃত মটরসাইকেল আগুন লাগাইয়া পুড়াইয়া দিবো। 

প্রসঙ্গত, ১ নং ও ২নং আসামির কাছে থেকে ধান বিক্রয় বাবদ ৬২ হাজার ৭৮০ টাকা পাওনা রহিয়াছে। উক্ত টাকা চাইতে গেলে আসামিরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে তাদের মারপিট ও  ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই পাওনা টাকা চাইতে গেলে আসামিরা তাদের মারপিট করে তাদের কাছে থেকে ৪ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।এবিষয়ে জানতে চাইলে বিবাদী জামাল মন্ডল এসব অভিযোগ অস্বীকার করেছেন।এবিষয়ে তানোর থানার ডিউটি অফিসার বলেন,অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার