ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৯:০৫:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৯:০৫:৫৯ অপরাহ্ন
চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর অলরাউন্ডার রমণদীপ সিং গোপনে বিয়ে করেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ও মডেল চার্লি চৌহানকে। দীর্ঘ প্রায় আট বছর সম্পর্ক গোপন রাখার পর শিখ ধর্মীয় রীতি আনন্দ কারাজ অনুযায়ী একটি গুরুদ্বারে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দেন তারা।

ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু, সতীর্থ ক্রিকেটার এবং টেলিভিশন জগতের পরিচিত মুখরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভারতীয় পেসার অর্শদীপ সিং, মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার নমন ধীর, পেসার অশ্বিনী কুমার এবং পাঞ্জাবের ক্রিকেটার জসসিন্দর সিং-সহ আরও অনেকে অংশ নেন।

বিয়ের অনুষ্ঠানে রমণদীপের পরনে ছিল মেরুন পাগড়ির সঙ্গে সূক্ষ্ম নকশায় তৈরি ক্রিম রঙের শেরওয়ানি। অন্যদিকে চার্লি চৌহান পরেছিলেন ভারী কারুকাজ করা ঐতিহ্যবাহী ব্রাইডাল লেহেঙ্গা ও মানানসই গয়না, যা নজর কেড়েছে ভক্তদের।

পাঞ্জাবের ক্রিকেটার রমণদীপ সিং একজন কার্যকর অলরাউন্ডার। লোয়ার-মিডল অর্ডারে বিস্ফোরক ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংয়েও সমান দক্ষ তিনি। ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের পর ২০২৪ সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন। চলতি আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার্স তাকে ৪ কোটি টাকায় দলে ধরে রেখেছে।

অন্যদিকে চার্লি চৌহান ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ। একাধিক ইয়ুথ-ভিত্তিক ধারাবাহিক, রিয়্যালিটি শো, মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।

এদিকে বিয়ের পর চার্লিকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিক ও অভিনেতা কুনওয়ার অমর। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, তোমার জীবনের এই সুন্দর মুহূর্ত বাস্তবে রূপ নিতে দেখার চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। তোমার নতুন জীবনের জন্য রইল আন্তরিক শুভকামনা ও প্রার্থনা। ঈশ্বর তোমাকে ভালোবাসা, সুখ আর অসংখ্য সুন্দর স্মৃতিতে ভরিয়ে রাখুন। অভিনন্দন, চৌহান সাহেব।

উল্লেখ্য, চার্লি চৌহান ও কুনওয়ার অমর প্রায় ছয় বছর সম্পর্কে ছিলেন। ২০১৩ সালে জনপ্রিয় নৃত্যভিত্তিক রিয়্যালিটি শো-এ অংশ নিয়ে দর্শকদের নজর কাড়েন এই জুটি। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হলেও, চার্লির নতুন জীবনের শুরুতে কুনওয়ারের শুভেচ্ছাবার্তা সামাজিক মাধ্যমে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪