ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দিনভর উৎসব রাজধানীতে বৃষ্টিসহ বজ্রপাত শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত রাজশাহীতে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ১২ নভেম্বর, আহ্বায়ক কমিটি গঠন আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক ​রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ১৭ গ্রাম পুলিশের জন্য বড় সুখবর, ৫ বছরের পরিবর্তে ৩ বছর পরপর মিলবে বাইসাইকেল টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন হয়? চুল, ত্বক ও হরমোন নিয়ে জানুন চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রবিন টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়, এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা গুলশানের ক্লাবে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ক্ষুব্ধ হয়ে মাঝপথেই অনুষ্ঠান ছাড়লেন পরীমনি জেদ্দায় ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী, আজ বাংলাদেশ-সৌদি আরবের চূড়ান্ত হজ চুক্তি যুদ্ধের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরানের গোপন আলোচনা, সমঝোতায় পৌঁছানোর চেষ্টা ট্রাম্পের আটলান্টিকে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৪ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত ৭, আহত শতাধিক

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৮:৩৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৮:৩৯:৪৫ অপরাহ্ন
নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
নওগাঁর নিয়ামতপুরে ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়েছে।

জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর শাখার উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা  ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

সকালে উপজেলা পরিষদ প্রধান ফটক থেকে এক বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নওগাঁ-১  মোঃ মোস্তাফিজুর রহমান।

​উষ্ণ অভ্যর্থনা ও বরণ ​অনুষ্ঠানের শুরুতেই নিয়ামতপুর আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথি জনাব মোঃ মোস্তাফিজুর রহমানকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা তাঁকে ফুলের তোড়া উপহার দিয়ে বরণ করে নেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটু, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ফরিদা বেগম প্রমুখ।   সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাবেক সভাপতি সুফল হেমব্রম। সঞ্চালনা করেন  জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা। 
​
​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করতে হবে।দেশের প্রান্তিক, আদিবাসী ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে  ধারাবাহিকভাবে কাজ করছে সরকার। জনগণের  রক্ষা, জবাবদিহিতা করেই  উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, বৈষম্য বা স্বজনপ্রীতি  করা হবে না। সরকারের বরাদ্দ যেন প্রকৃত সুবিধাভোগীদের কাছে যথাযথভাবে পৌঁছে যায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন,  আদিবাসী জনগোষ্ঠী বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। নানা প্রতিকূলতার মধ্যেও তারা সাহসিকতার সঙ্গে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রেখে চলেছেন। তাদের সন্তানরা যাতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ও বৃত্তির সুযোগও অব্যাহত রয়েছে।আগামী দিনে সরকারি বরাদ্দ বৃদ্ধি করে তাদের জীবনমান আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বাসন্তী টপ্প্য, উপজেলা কমিটির সহ সভাপতি স্বপন পাহান ও  যুগ্ম আহবায়ক সন্তোষ লাকড়া; আদিবাসী নারী পরিষদের উপজেলা কমিটির আহবায়ক সুভ্রা এক্কা ও যুগ্ম আহবায়ক ফারাজ মুনি; আদিবাসী যুব পরিষদের উপজেলা কমিটির আহবায়ক প্রসেনজিত বারোয়ার ও যুগ্ম আহবায়ক রপন মুন্ডা প্রমুখ। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা