ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্তন্যপান শুধু শিশুর নয়, মায়েরও সুরক্ষা চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা গোদাগাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবি সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা মাটির নিচে ‘গাঁজার খনি’, ২৬৪ কেজিসহ ধরা রাসেল ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে গণধর্ষণ, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী আরও এক বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী চাঁপাইনবাবগঞ্জ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমানকে আরডিএ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনীত মির্জা ফখরুল দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার মেসির বাবাকে শ্রদ্ধা জানিয়ে গোল উদযাপন ডি পলের রাজশাহী সরকারি সিটি কলেজে অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে গণধর্ষণ, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৮:১৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৮:১৪:১৮ অপরাহ্ন
ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে গণধর্ষণ, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে গণধর্ষণ, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে একাধিকবার নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বর্তমানে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে তার পরিবার।

অভিযোগ সুত্রে জানাজায়, উপজেলার হোগলাকান্দি গ্রামের ওই কিশোরীকে কয়েক মাস আগে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী তাজুল ইসলামের ছেলে ইসমাম (১৮) নামে এক যুবক প্রথমে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে এবং ঘটনাটি গোপনে মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

ভুক্তভোগীর পরিবারের দাবি, একই ভিডিও দেখিয়ে অভিযুক্তের আরও দুই বন্ধু দুই বন্ধু মারুফ (১৯) ও অহিদুলও (১৮) ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করে পর্যায়ক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষায় তার গর্ভধারণের বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা।

ভুক্তভোগীর বড় বোন অভিযোগ করে বলেন, আমরা গরিব মানুষ, কাজের জন্য বাড়ির বাইরে থাকতে হয়। সেই সুযোগে আমার বোনের সর্বনাশ করা হয়েছে। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

কিশোরীর মা বলেন, মেয়েটি ভয়ে এতদিন কিছু বলতে পারেনি। পরে সব খুলে বলেছে। আমরা জড়িতদের কঠোর শাস্তি চাই।

এদিকে মূল অভিযুক্ত ইসমাম তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হচ্ছে। তিনি প্রকৃত ঘটনা উদ্ঘাটনে ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছেন।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন জানান, ভুক্তভোগী পরিবার থানায় এসেছে তাদের মুখ থেকে বিষয়টি শুনছি। লিখিত অভিযোগের ভিত্তিতে গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪