ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৮:০৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৮:০৭:২৭ অপরাহ্ন
স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী
১৭ বছরের সংসার, স্বামী ও তিন সন্তানকে ফেলে স্ত্রী পরকীয়া প্রেমিক দূরসম্পর্কের ভাগ্নের সঙ্গে চলে যাওয়ায় সেই স্ত্রীকে তালাক দিয়ে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন হতভাগ্য স্বামী।

ওই স্বামীর নাম সোহেল আহমদ রানা (৩৯)। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রামের বাসিন্দা। শনিবার (৮ আগস্ট) বিকেলে স্ত্রীকে তালাক দিয়ে নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন তিনি। তার সাবেক স্ত্রীর নাম মাহমুদা আক্তার (৩৫)। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সোহেল আহমদ রানা জানান, ২০০৯ সালে তার মা একই এলাকার গরোয়া গ্রামের তার চাচীর বোনের মেয়ে মাহমুদাকে পছন্দ করে তার সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার। এরপর ২০১৭ সালে তিনি সৌদি আরবে যান। সেখানে নিজের ব্যবসা দেন। এরপর দেশে কয়েকবার আসা-যাওয়া করেন। তাদের ঘরে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

কয়েক বছর আগে সোহেল আহমদ রানার স্ত্রী তার মোবাইল ফোন গ্রামের বাজারে চার্জ দেওয়ার জন্য পূর্বপরিচিত ও দূরসম্পর্কের ভাগনে উত্তর কলাউড়ার খোয়াজ আহমদ ফয়েজের দোকানে পাঠিয়েছিলেন। খোয়াজ মিয়াও বিবাহিত। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এরপর আলাপ থেকে মামী-ভাগনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বিষয়টি টের পেয়ে সোহেল রানা স্ত্রীকে কয়েকবার বারণ করেন। কিন্তু স্ত্রী তার কোনো কথা শোনেননি। গত মঙ্গলবার রাতে পরকীয়া প্রেমিক ভাগনে খোয়াজ মিয়ার বাড়িতে চলে যান তার স্ত্রী মাহমুদা আক্তার।

শনিবার (৮ আগস্ট) বিকেলে দুই পক্ষের মুরব্বি ও আত্মীয়স্বজনদের উপস্থিতিতে স্ত্রী মাহমুদাকে আইনিভাবে তালাক দেন সোহেল আহমদ রানা। এরপর তিনি দুধ দিয়ে গোসল করেন।

সোহেল আহমদ রানার দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে শোনা যায়, একজন বলছেন, দেখেন, আমার বন্ধু দুধ দিয়ে গোসল করতেছে।

এ সময় সোহেল আহমদ রানা বলেন, ১৭ বছরের সংসারজীবন থেকে মুক্তি দিয়া, মুক্তি পাইয়া দুধ দিয়ে গোসল করতাছি। আল্লাহ, আমার স্বপ্ন পূরণ করো।

সোহেল রানা পাশে দাঁড়িয়ে থাকা তার মেয়েকে বলেন, আব্বুর মাথায় দুধ ঢালো। এরপর মেয়ে তার বাবার মাথায় দুধ ঢেলে দেন।

পরে সোহেল রানাকে বলতে শোনা যায়, আমি এখন পবিত্র, আগে অপবিত্র ছিলাম।

সোহেল আহমদ রানা অভিযোগ করে বলেন, আমার মা আমার চাচীর বোনের মেয়েকে পছন্দ করে বউ করে ঘরে এনেছিলেন। কিন্তু সেই বউ আমার মান-সম্মান ডুবিয়ে দিয়েছে। দূরসম্পর্কের ভাগনের সঙ্গে পরকীয়া করে দুজন ৩০-৪০ লাখ টাকা নষ্ট করেছে। সবশেষে ছেলে-মেয়ে ও স্বামী-সংসার ফেলে পরকীয়া প্রেমিকের বাড়িতে চলে যায়। এরপর আমি তাকে তালাকনামা পাঠিয়ে দিই এবং ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে পবিত্র হই। আমার জন্য দোয়া করবেন।

এদিকে, শনিবার রাতে মাহমুদার প্রেমিক খোয়াজ আহমদ ফয়েজকে একটি মামলার আসামি হিসেবে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। মাহমুদার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। তাই সোহেল আহমদ রানার অভিযোগ ও অর্থ নেওয়ার বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, খোয়াজ মিয়ার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিয়ে কয়েকটি বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক