ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৭:৫০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৭:৫০:৫২ অপরাহ্ন
দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড় থেকে শাহীন চৌধুরী (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার পূর্ব বাকলজোড়া এলাকায় জামে মসজিদ সংলগ্ন সোমেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহীন চৌধুরী দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের বরইউন্দ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে পূর্ব বাকলজোড়া এলাকার শিবার বাড়ির সামনে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে নিহতের ভাই কায়সার আহমেদ চৌধুরী মরদেহটি শাহীন চৌধুরীর বলে শনাক্ত করেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এবং কীভাবে মরদেহটি সোমেশ্বরী নদীর পাড়ে এসে ভেসে উঠেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ নেত্রকোনা মর্গে পাঠানো হবে। মৃত্যুতে কোনো রহস্য আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের একটি টিম মাঠে কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক