ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

রাজশাহী সরকারি সিটি কলেজে অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৭:৪৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৭:৪৫:১০ অপরাহ্ন
রাজশাহী সরকারি সিটি কলেজে অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু রাজশাহী সরকারি সিটি কলেজে অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
রাজশাহী সরকারি সিটি কলেজের অভিভাবক সমাবেশে নাতির অভিভাবক হিসেবে অংশ নিয়ে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন মোঃ শাহজাহান আলী (৬৫)। রোববার (৯ আগস্ট) বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

কলেজ সূত্রে জানা যায়, বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চে ঢলে পড়েন শাহজাহান আলী। উপস্থিত শিক্ষক ও অন্যান্য অভিভাবকেরা দ্রুত তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহজাহান আলী বাংলাদেশ পল্লী বিদ্যুতের সাবেক প্রকৌশলী ছিলেন। তাঁর পৈতৃক বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। অবসর গ্রহণের পর তিনি কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকায় নিজস্ব বাড়িতে বসবাস করলেও প্রয়োজন অনুযায়ী রাজশাহী, কুষ্টিয়া ও ঢাকায় যাতায়াত করতেন।

শাহজাহান আলীর জামাতা ইমদাদুল হক জানান, তাঁর ছেলে রাজশাহী সরকারি সিটি কলেজে পড়াশোনা করায় রাজশাহী শহরে একটি বাসা ভাড়া নেওয়া হয়েছিল।

সেখানে শাহজাহান আলী ও তাঁর স্ত্রী থাকতেন এবং নাতির দেখাশোনা করতেন। নাতির অভিভাবক হিসেবে তিনি কলেজের অভিভাবক সমাবেশে অংশ নিয়েছিলেন।

ইমদাদুল হক, যিনি ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষক, বলেন, আমার শ্বশুর অনেক আগে পল্লী বিদ্যুৎ থেকে অবসর নিয়েছেন। তাঁর আগে হার্টে বাইপাস সার্জারি হয়েছিল। রোববার অভিভাবক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কলেজজুড়ে শোকের ছায়া নেমে আসে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক