ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্তন্যপান শুধু শিশুর নয়, মায়েরও সুরক্ষা চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা গোদাগাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবি সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা মাটির নিচে ‘গাঁজার খনি’, ২৬৪ কেজিসহ ধরা রাসেল ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে গণধর্ষণ, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী আরও এক বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী চাঁপাইনবাবগঞ্জ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমানকে আরডিএ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনীত মির্জা ফখরুল দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার মেসির বাবাকে শ্রদ্ধা জানিয়ে গোল উদযাপন ডি পলের রাজশাহী সরকারি সিটি কলেজে অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

মান্দায় সন্ত্রাসী কায়দায় বৃদ্ধকে ইটভাটায় তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৭:২৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৭:২৭:০২ অপরাহ্ন
মান্দায় সন্ত্রাসী কায়দায় বৃদ্ধকে ইটভাটায় তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ মান্দায় সন্ত্রাসী কায়দায় বৃদ্ধকে ইটভাটায় তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ
নওগাঁর মান্দায় এক ব্যক্তিকে পথরোধ করে সন্ত্রাসী কায়দায় একটি ইটভাটায় তুলে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ভাটামালিক মকছেদ আলী ও তাঁর লোকজনের বিরুদ্ধে। গতকাল শনিবার  রাত নয়টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের মীরপুর এলাকায় হাজেরা ব্রিকস নামের ইটভাটায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর নাম আজিজার রহমান (৬১)। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে ইটভাটা থেকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।
নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন আজিজার রহমান বলেন, গোবিন্দপুর গ্রামের সোহেল রানার সঙ্গে সতিহাট বাসস্ট্যান্ড এলাকার কিছু জমি নিয়ে ভাটামালিক মকছেদ আলীর বিরোধ চলছে। তিনি সোহেল রানার পক্ষে জমিসংক্রান্ত কাগজপত্র দেখাশোনা করতেন। এ কারণে মকছেদ আলী ও তাঁর লোকজন দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন।
আজিজার রহমানের অভিযোগ, শনিবার রাত নয়টার দিকে বিনয়বাজার থেকে বাড়ি ফেরার পথে আছির মোল্লার বাড়ির সামনে পৌঁছালে মকছেদ আলীর জামাই লিটন ও সন্ত্রাসী কাজলের নেতৃত্বে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে করে আসা একদল লোক তাঁর পথরোধ করে। পরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে মীরপুর এলাকায় হাজেরা ব্রিকস নামের ইটভাটায় তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে হাত-পা বেঁধে তাঁকে অমানুষিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।
আজিজার রহমানের ভাতিজা মাসুদ রানা বলেন, চাচাকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে তাঁরা ইটভাটায় যান। সেখানে আজিজার রহমানকে আহত অবস্থায় পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তাঁকে ধরে নিয়ে যাওয়া ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যায় বলে দাবি করেন তিনি।
তবে মারধর বা নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন ভাটামালিক মকছেদ আলী। তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তাঁর ইটভাটায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
মান্দা থানার ওসি খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪