ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

উন্নত চিকিৎসার জন্য রাবি শিক্ষার্থী সাইমনকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় স্থানান্তর

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৭:২৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৭:২৩:১০ অপরাহ্ন
উন্নত চিকিৎসার জন্য রাবি শিক্ষার্থী সাইমনকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় স্থানান্তর উন্নত চিকিৎসার জন্য রাবি শিক্ষার্থী সাইমনকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় স্থানান্তর
স্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তাকে রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হোস্টেলসংলগ্ন খেলার মাঠ থেকে এয়ার অ্যাম্বুল্যান্সটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

জানা গেছে, শনিবার রাতে ছাত্রাবাসে অবস্থানকালে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন সাইমন। বিষয়টি জানতে পেরে সহপাঠীরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। রামেক হাসপাতালে প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ না থাকায় তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সাইমনের সহপাঠী সৌরভ জানান, সকালে ঘুমন্ত অবস্থায় সাইমন খাট থেকে পড়ে যান। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে দেখা যায় তার শরীর শক্ত হয়ে গেছে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা নিশ্চিত করেন যে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। সৌরভ আরও জানান, এর আগেও সাইমন দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আইসিইউতে ভর্তি করানোর ব্যবস্থা করে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া প্রয়োজন ছিল। সড়কপথে স্থানান্তর ঝুঁকিপূর্ণ হওয়ায় এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও দেশবাসীর কাছে সাইমনের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার