ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্তন্যপান শুধু শিশুর নয়, মায়েরও সুরক্ষা চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা গোদাগাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবি সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা মাটির নিচে ‘গাঁজার খনি’, ২৬৪ কেজিসহ ধরা রাসেল ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে গণধর্ষণ, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী আরও এক বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী চাঁপাইনবাবগঞ্জ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমানকে আরডিএ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনীত মির্জা ফখরুল দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার মেসির বাবাকে শ্রদ্ধা জানিয়ে গোল উদযাপন ডি পলের রাজশাহী সরকারি সিটি কলেজে অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৭:০৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৭:০৩:৩৪ অপরাহ্ন
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪
রাজশাহী মহানগরীর রাজপাড়া, শাহমখদুম থানা ও বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ এবং মোবাইল ফোনসহ চারজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত নিয়মিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আরও ২৪ জনকে আটক করা হয়েছে।

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানায়, শনিবার বিকেল পৌনে ৪টার দিকে রাজপাড়া থানা পুলিশ বসুয়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে মুনসুর আলীর ছেলে মো. শাকিব আহমেদকে (২৫) ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।

একই দিন রাত পৌনে ৯টার দিকে কাজিহাটা এলাকায় অভিযান চালিয়ে লুৎফর রহমানের ছেলে মো. শাহরিয়ার রহমান আকাশকে (২৭) ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

রাত সাড়ে ১০টার দিকে দাশপুকুর আইডি বাগানপাড়া মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডিঙ্গাডোবা, লক্ষীপুর পাঠারমোড় কাঠমিল এলাকার মৃত সাজ্জাত আলী রমজানের ছেলে মোঃ তানজিম রায়হানকে (২২) ২৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫০০ টাকাসহ গ্রেফতার করে পুলিশ।

এদিকে দিনগত রাত ২টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর শেরশাহ রোড এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম বাবুর ছেলে মোঃ বিপ্লবকে (২৯) ৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৮০০ টাকা এবং একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।

এ ছাড়া রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত নিয়মিত বিশেষ অভিযানে মোট ২৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জন মাদক মামলার আসামি এবং অন্যান্য মামলার ১১ জন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪