ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়, নতুন গাড়ি কেনা বন্ধ হল পাকিস্তানে! জ্বালানি সাশ্রয়ে আর কী কী পদক্ষেপ বোনকে হত্যার প্রতিশোধে দুলাভাইকে কুপিয়ে হত্যা ভারতে নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজের পর ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪ কুষ্টিয়ায় ডোবায় ডুবে শিশুর মৃত্যু, সরকারি হাসপাতালে স্বজনদের ভাঙচুর ২১ হাজার কেজি ভুট্টা নিয়ে ট্রাকচালক লাপাত্তা, থানায় মামলা জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস বিবাহিত পরিচালকের সঙ্গে প্রেম, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন 'বাহুবলির রাজমাতা'! বিমানবন্দর থেকে গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার নায়ক সাগরে লঘুচাপের আভাস, ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী গালে, কপালে না কি চোয়ালে, কোথায় ব্রণ হচ্ছে, তা দেখেই বোঝা যায় নেপথ্যের কারণ! সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা ‘স্ট্রেঞ্জার থিংস’-খ্যাত মিলি ববি ব্রাউন হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ভারতে তিন মাসে ঘৃণাজনিত সহিংসতায় নিহত ২৫ মুসলিম

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৬:৪৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৬:৪৫:২৭ অপরাহ্ন
ভারতে তিন মাসে ঘৃণাজনিত সহিংসতায় নিহত ২৫ মুসলিম ভারতে তিন মাসে ঘৃণাজনিত সহিংসতায় নিহত ২৫ মুসলিম

ভারতে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণাজনিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। মে থেকে জুলাই—এই তিন মাসে দেশটিতে অন্তত ২৫ জন মুসলিম নিহত হয়েছেন। একই সময়ে মুসলিমদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা ভাঙচুর এবং জোরপূর্বক উচ্ছেদের ঘটনাও ঘটেছে।

দক্ষিণ এশিয়াবিষয়ক মানবাধিকার সংগঠন ‘সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইন’-এর ‘ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকার’ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে নিহত ২৫ মুসলিমের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। আর বাকি ১০ জন নিহত হয়েছেন উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হামলা, পিটিয়ে হত্যা ও মব লিঞ্চিংয়ের ঘটনায়। নিহতদের মধ্যে ১১ বছরের এক শিশু ও ১৬ বছরের এক কিশোরও রয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে ভারতে ঘৃণাজনিত সহিংসতায় মোট ৪৪ জন মুসলিম নিহত হয়েছেন। এর মধ্যে ১৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বা হেফাজতে মারা গেছেন। অন্য ২৫ জনের মৃত্যু হয়েছে উগ্রবাদী গোষ্ঠীর হামলায়।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশ, আসাম, জম্মু ও কাশ্মীর এবং পশ্চিমবঙ্গে ভুয়া পুলিশি বন্দুকযুদ্ধ, হেফাজতে নির্যাতন ও উচ্ছেদ অভিযান উদ্বেগজনকভাবে বেড়েছে। গত দুই মাসেরও কম সময়ে ভারতের ছয়টি রাজ্যে অন্তত ২৩টি মসজিদ ও অন্যান্য ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগও করা হয়েছে।

এ ছাড়া অন্তত ২১টি উচ্ছেদ অভিযানে এক হাজারের বেশি মুসলিম পরিবার তাদের বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থান হারিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পশ্চিমবঙ্গে মসজিদ ও মুসলিম মালিকানাধীন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে। অন্যদিকে আসামে মুসলিমদের ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে পুশব্যাক বা সীমান্ত দিয়ে জোরপূর্বক বিতাড়নের প্রক্রিয়া চলার অভিযোগ করেছে সংস্থাটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতার মেরুকরণমূলক ও উসকানিমূলক বক্তব্য দেশটির মুসলিম জনগোষ্ঠীর জন্য পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। এসব বক্তব্যের কারণে সামাজিক বিভাজন ও সহিংসতার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে ‘সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইন’।

সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা, উগ্রবাদী গোষ্ঠীর হামলা, উচ্ছেদ অভিযান এবং ধর্মীয় স্থাপনা ধ্বংস—সব মিলিয়ে ভারতের মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা ও অধিকার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক

রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক