ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

অভিনেত্রীর ঠোঁটে চুম্বন অনুরাগীর, নিজেকে সরিয়ে নিতে গিয়ে হিমশিম খেলেন নিকিতা!

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৬:৩৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৬:৩৬:০৫ অপরাহ্ন
অভিনেত্রীর ঠোঁটে চুম্বন অনুরাগীর, নিজেকে সরিয়ে নিতে গিয়ে হিমশিম খেলেন নিকিতা! ছবি: সংগৃহীত
প্রিয় তারকাদের চোখের সামনে দেখতে পেয়ে আবেগাপ্লুত হন অনেক অনুরাগীই। কিন্তু, তার মানেই কি পছন্দের মানুষকে যখন-তখন, যে ভাবে খুশি স্পর্শ করার ছাড়পত্র মেলে? এমন অস্বস্তিকর মুহূর্তের সাক্ষী হয়েছেন অনেক তারকাই। সেই তালিকায় নয়া সংযোজন, অভিনেত্রী নিকিতা রাওয়ল। লাল গালিচায় এক মহিলা অনুরাগী আচমকাই এসে চুম্বন করেন তাঁকে, তা-ও সরাসরি ঠোঁটে! ঘটনায় রীতিমতো অপ্রস্তুত হয়ে পড়েন তিনি।

শনিবার (৮ অগস্ট) একটি অনুষ্ঠানে ছবিশিকারিদের সামনে পোজ দিচ্ছিলেন অভিনেত্রী। সেই সময়ে এক মহিলা অনুরাগী তাঁর কাছে এসে নিজস্বী তোলার আবদার করেন। অনুরাগীর কথা রেখে, স্বাভাবিক ভাবেই তাঁর সঙ্গে ছবি তোলেন নিকিতা। এর পরেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। প্রথমে নিকিতার গালে চুমু খান ওই মহিলা। তার পর চোখের পলকে অভিনেত্রীকে কাছে টেনে তাঁর ঠোঁটে চুমু খেয়ে বসেন তিনি। আচমকা এই ঘটনায় দৃশ্যতই চমকে যান নিকিতা। ছড়িয়ে পড়া ভিডিয়োয় পরিষ্কার দেখা যাচ্ছে, ওই অনুরাগীকে সরিয়ে দিতে চাইছেন অভিনেত্রী। দৃশ্যত সেই কাজে বেশ বেগ পেতে হচ্ছে তাঁকে। অনুরাগী যেন ছাড়তে নারাজ!

অভিনেত্রীর চোখেমুখে সেই মুহূর্তে যথেষ্ট অস্বস্তি দেখা যায়। পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও অনুরাগী ফের এক বার নিকিতার গালে চুমু খান। এর পর অবশেষে সেখান থেকে চলে যান তিনি। পুরো ঘটনাটিই ক্যামেরাবন্দি করেন সেখানে উপস্থিত ছবিশিকারিরা। আচমকা এমন পরিস্থিতির মুখে পড়ে কিছুটা হতভম্ব হয়ে থাকতেও দেখা যায় নিকিতাকে। কয়েক সেকেন্ডে এই ঘটনা শেষ হওয়ার পরেও রীতিমতো স্তম্ভিত অভিনেত্রী। আচমকা কী ঘটে গেল তা-ই যেন বোঝার চেষ্টায় তিনি।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োটি ঘিরে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। অনুরাগীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ। তাঁদের বক্তব্য, পছন্দের তারকা হলেও তাঁর সম্মতি ছাড়া শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়া বা চুম্বন করা কখনওই গ্রহণযোগ্য নয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার