ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৬:৩০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৬:৩০:০৪ অপরাহ্ন
মানিকগঞ্জে শহীদ মিনার থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার মানিকগঞ্জে শহীদ মিনার থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী ব্রিজসংলগ্ন মাঠে অবস্থিত শহীদ মিনার থেকে সিহাব (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত সিহাব সদর উপজেলার হিজুলি এলাকার সেলিম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে সিহাব মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজারে মাছ ব্যবসায়ী মো. মনির হোসেনের অধীনে কাজ করত। পরিবারের সঙ্গে না থেকে সে আকরাম নামে এক ব্যক্তির বাড়িতে তার নানার সঙ্গে বসবাস করছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (৮ আগস্ট) রাত থেকে সিহাব নিখোঁজ ছিল। রোববার সকাল ৬টার দিকে স্থানীয়রা শহীদ মিনারে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সিহাবের কর্মস্থলের মালিক মো. মনির হোসেন জানান, শনিবার সিহাব ছুটি নিয়েছিল। ওই দিন সে কর্মস্থলে উপস্থিত ছিল না।

স্থানীয়দের ভাষ্য, কয়েকদিন ধরে সিহাব বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে রাত কাটাচ্ছিল। তার মৃত্যুর ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধুদের নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে মৃত্যুর সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, কিংবা এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক