ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

চট্টগ্রামের পটিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে ১৭ হাজার ৮৩০ ইয়াবা উদ্ধার, আটক ৫

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৬:২০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৬:২০:২০ অপরাহ্ন
চট্টগ্রামের পটিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে ১৭ হাজার ৮৩০ ইয়াবা উদ্ধার, আটক ৫ চট্টগ্রামের পটিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে ১৭ হাজার ৮৩০ ইয়াবা উদ্ধার, আটক ৫

 চট্টগ্রামের পটিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে ১৭ হাজার ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়।

র‌্যাব-৭ জানায়, গত ৬ ও ৮ আগস্ট পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৫০ হাজার টাকা।

র‌্যাবের দেওয়া তথ্যমতে, ৬ আগস্ট বিকেল ৬টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার কচুয়াই ইউনিয়নের জুলুর দিঘীর পূর্বপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় র‌্যাবের একটি দল। এ সময় একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানোর সময় কয়েকজন যাত্রী পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন—কক্সবাজারের টেকনাফের হামিদ হোছন (৫৬), তার মেয়ে রাশেদা আক্তার (২৮), চট্টগ্রামের চন্দনাইশের মুন্নী আক্তার (৪৫) এবং টেকনাফের মরিয়ম খাতুন (৩২)।

পরে তাদের বহন করা ভ্যানিটি ব্যাগে তল্লাশি চালিয়ে পলিজিপার প্যাকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো ৭ হাজার ৮৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, এসব ইয়াবার আনুমানিক মূল্য ২৩ লাখ ৫০ হাজার টাকা।

অন্যদিকে, ৮ আগস্ট রাত ২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার হযরত শাহচান্দ আউলিয়া (রহ.) দরগাহ গেটের দক্ষিণ পাশে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‌্যাব। রাত আনুমানিক ৩টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি মিনি পিকআপ চেকপোস্টে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়।

এ সময় পিকআপের চালক কক্সবাজারের চকরিয়ার জমির হোসেন (৩১)কে আটক করা হয়। পরে গাড়িটির চালকের পাশের আসনের নিচে বিশেষ কৌশলে রাখা ছয়টি বান্ডেল থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপটিও জব্দ করা হয়।

র‌্যাব-৭ জানায়, আটক পাঁচজনের বিরুদ্ধে উদ্ধার করা মাদক ও জব্দ করা গাড়িসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক