ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

পুঠিয়ায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৬:০৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৬:০৮:২৮ অপরাহ্ন
পুঠিয়ায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত পুঠিয়ায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত
রাজশাহীর পুঠিয়ায় রাস্তা পার হওয়ার সময় মালবোঝাই পিকআপের ধাক্কায় মো. আব্দুল আউয়াল (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় পুঠিয়া-আড়ানী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আউয়াল পুঠিয়া উপজেলার কান্দ্রা দুদুর মোড় এলাকার মৃত আবতাব উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে ত্রিমোহনী বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আব্দুল আউয়াল। এ সময় একটি মালবোঝাই পিকআপ তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
পরে স্থানীয়রা তাঁকে রামেক হাসপাতালে নেওয়ার জন্য রওনা হলে পথেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পিকআপটির চালক ও গাড়িটির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক