ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার-৫ রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

রাজশাহী কারাগারে তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৮:০৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৮:০৭:২৩ অপরাহ্ন
রাজশাহী কারাগারে তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজশাহী কারাগারে তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন এবং সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ তরুণদের নিয়ে তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করেছে। কারাগারে অন্তরীণ ও কর্মরতদের একটি বড় অংশই তরুণ। এই তরুণ সমাজকে ঐক্যবদ্ধ রাখা, তাদের মাঝে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা এবং সর্বোপরি মাদক ও ধূমপানের কুফল সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই আয়োজনের অংশ হিসেবে গত ২৬ জুন ২০২৫ তারিখে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মোঃ কামাল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহী এর অতিরিক্ত পরিচালক মোঃ আলি আসলাম হোসেন। সভাপতিত্ব করেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ শাহ আলম খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অমূল্য সম্পদ এই তরুণরা। মাদক থেকে দূরে রেখে তাদের যথাযথভাবে গড়ে তুললে তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বন্দিদের মাঝে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতে নাটক, গান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রীতি ফুটবল ম্যাচে প্রাণবন্ত অংশগ্রহণ অপরদিকে, (২৭ জুন ২০২৫) তারিখে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে রাজশাহী কেন্দ্রীয় কারাগার ও কোকো স্মৃতি ক্লাবের তরুণ ফুটবলারদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই আয়োজনে উপস্থিত থেকে বিজয়ী দল কোকো স্মৃতি ক্লাব এবং বিজিত দলের মাঝে ট্রফি বিতরণ করেন কারা উপ-মহাপরিদর্শক মোঃ কামাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ শাহ আলম খান, কারা প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রধান প্রশিক্ষক মোঃ তারেক কামাল, কারাগারের উপ-তত্ত্বাবধায়ক নুর মোহাম্মদ মৃধা, জেলার আমানুল্লাহ ও অন্যান্য কারা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এই প্রীতি ম্যাচের মধ্য দিয়ে তরুণদের শরীরচর্চা, শৃঙ্খলা ও সহমর্মিতার চর্চা যেমন হয়েছে, তেমনি তাদের মাঝে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গিও গড়ে উঠেছে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের এই ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসনীয়। কারাগারের আবদ্ধ পরিবেশে তরুণদের জন্য এমন সচেতনতা ও খেলাধুলার আয়োজন তাদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা