ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ১২:৫৪:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ১২:৫৪:৪৪ পূর্বাহ্ন
গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান
গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন মানুষের মধ্যে অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র ও জবাবদিহি সম্পর্কে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। এ অর্জন টেকসই করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনের শাসন নিশ্চিত করা এবং রাষ্ট্রের সব পর্যায়ে জবাবদিহি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

শনিবার (৮ আগস্ট) বিকেলে নগরীর একটি কনফারেন্স রুমে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়ন সম্ভব নয়। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আরইউজে সভাপতি মুহাঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম, গবেষক মাহবুব সিদ্দিকী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, সরদার আবদুর রহমান, ডা. নাজিব ওয়াদুদ ও অধ্যাপক ড. শাহ্ হোসাইন আহমদ মেহ্দী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে। সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশনের পাশাপাশি গুজব ও অপতথ্য পরিহার করে রাষ্ট্রের সংস্কার কার্যক্রম এবং জনগণের প্রত্যাশার বাস্তব চিত্র তুলে ধরতে হবে।

তারা আরও বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক চাপ, দুর্নীতি, প্রশাসনিক সংস্কার ও বিচারব্যবস্থার স্বাধীনতাসহ বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সব পেশাজীবীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সাংবাদিকদের স্বাধীন ও পেশাদার ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার