ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ১১:৪১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ১১:৪১:১৫ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
সকালের নরম রোদে হাতে জাল নিয়ে মাছ ধরতে নোনো নদীর পাড়ে গিয়েছিলেন ৭৫ বছরের আনারুল। হয়তো প্রতিদিনের মতো মাছ ধরে বাড়ি ফেরার স্বপ্নই ছিল তাঁর। কিন্তু নদীতে জাল ফেলতে গিয়ে মুহূর্তেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আর সেই নদী থেকেই জীবিত নয়, নিথর দেহ হয়ে ফিরতে হলো বৃদ্ধ আনারুলকে।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গণাগাছি খেসুয়া) এলাকায় নোনো নদীতে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়। নিহত মো. আনারুল আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গোলাবাড়ি) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয়রা জানান, সকালে জাল নিয়ে নোনো নদীতে মাছ ধরতে যান আনারুল। নদীতে জাল ফেলার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি পানিতে ডুবে যান।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে হরিপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সকাল ১০টা ৫০ মিনিটের দিকে নদী থেকে তাঁকে উদ্ধার করে।পরে আশঙ্কাজনক অবস্থায় আনারুলকে দ্রুত হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। আনারুলের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

মাছ ধরতে গিয়ে যে মানুষটি কিছুক্ষণ পরেই বাড়ি ফেরার কথা ছিল, তাঁর নিথর দেহ ফেরার খবরে এলাকায়ও নেমে এসেছে বিষাদের আবহ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার