ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্তন্যপান শুধু শিশুর নয়, মায়েরও সুরক্ষা চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা গোদাগাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবি সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা মাটির নিচে ‘গাঁজার খনি’, ২৬৪ কেজিসহ ধরা রাসেল ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে গণধর্ষণ, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী আরও এক বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী চাঁপাইনবাবগঞ্জ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমানকে আরডিএ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনীত মির্জা ফখরুল দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার মেসির বাবাকে শ্রদ্ধা জানিয়ে গোল উদযাপন ডি পলের রাজশাহী সরকারি সিটি কলেজে অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ১১:৩৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ১১:৩৫:১৭ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর
ঠাকুরগাঁও সদর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ ও অর্ণব ইসলাম (১৩) নামে এক কিশোর নিহত হয়েছেন।

এ ঘটনায় নিরব ইসলাম (১৬) নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীরহাট এলাকার মৃত দেবারু মোহাম্মদের ছেলে। অপর নিহত অর্ণব ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার ব্যাংরোল জিয়াবাড়ী এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে। আহত নিরব ইসলাম ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়ী আমতলী এলাকার নূরে আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে একটি পালসার মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও শহর থেকে বালিয়াডাঙ্গীর ব্যাংরোল এলাকায় যাচ্ছিলেন নিরব ও অর্ণব। পথে নেংড়ীরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বৃদ্ধ আবুল হোসেনকে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই পথচারী আবুল হোসেন ও মোটরসাইকেলের পেছনে থাকা অর্ণব ইসলাম নিহত হন। গুরুতর আহত অবস্থায় নিরব ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

একটি মোটরসাইকেলের বেপরোয়া ধাক্কায় মুহূর্তেই থেমে গেল দুটি প্রাণের স্পন্দন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নেংড়ীরহাট এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪