ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৫:৩৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ১০:৪০:০৩ অপরাহ্ন
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

শুক্রবার (৭ আগস্ট) রাতভর মতিহার, বোয়ালিয়া, শাহমখদুম, চন্দ্রিমা, তালাইমারী পুলিশ ফাঁড়ি, বেলপুকুর থানা এবং আরএমপির বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানায়, মতিহার থানার অভিযানে কমেলা বেগম (৫২) নামে এক নারীকে ৩৫ গ্রাম গাঁজা ও ৫৪৫ টাকা সহ গ্রেফতার করা হয়। বোয়ালিয়া থানা পুলিশ ফিরোজ আলীকে (১৯) ২৯ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করে। তবে তার দুই সহযোগী তৌহিদুল ইসলাম ও সোহাগ সরকার পালিয়ে যায়, তাদের গ্রেফতারে অভিযান চলছে।

শাহমখদুম থানার অভিযানে আটজনকে ২০ পিস ইয়াবাসহ, চন্দ্রিমা থানায় সোনিয়া আক্তারকে (২৮) ১৮ পিস ইয়াবাসহ, তালাইমারী পুলিশ ফাঁড়ির অভিযানে মানিক মিয়াকে (২৫) ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এবং বেলপুকুর থানার অভিযানে সইবুর আলী ওরফে সবুজকে (২৩) ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

এদিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়ার খড়বোনা নদীর ধার এলাকা থেকে সজীবকে (২৩) ১৪ পিস ইয়াবা, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ১১০ টাকা সহ আটক করে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার