ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় বিপুল পরিমান এসকুফ সিরাপ সহ মাদক কারবারি গ্রেপ্তার নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২

অপহরণের অভিযোগ পূজার বিরুদ্ধে!

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৯:২০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৯:২০:৫৭ অপরাহ্ন
অপহরণের অভিযোগ পূজার বিরুদ্ধে! অপহরণের অভিযোগ পূজার বিরুদ্ধে!
কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্বামী কুণাল বর্মা। তাঁদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উগরে দিয়েছেন প্রযোজক শ্যামসুন্দর দে। তিনি জানিয়েছিলেন, তিনি সপরিবার গোয়া ঘুরতে গিয়েছিলেন। দিনকয়েক থাকার পর স্ত্রী এবং মেয়ে ফিরে আসেন। প্রযোজক কাজের কারণে সেখানে থেকে যান। তখনও পূজা-কুণালের সঙ্গে তাঁর দিব্যি কথা হচ্ছিল। কোনও বাদানুবাদ হয়নি। গত ৩১ মে একটি ভাড়া করা গাড়িতে গন্তব্যে যাচ্ছিলেন শ্যামসুন্দর। আচমকা রাস্তা আটকান পূজা-কুণাল। শ্যামসুন্দরের কথায়, “সঙ্গে গুন্ডার দল। আমি এতটাই অবাক হয়ে যাই যে কিছু বুঝে উঠতে পারছিলাম না। ওঁরা জোর করে ওঁদের গাড়িতে তুললেন। বন্দি করলেন একটি অচেনা বাড়িতে। মুক্তিপণ নয়, ওঁদের দাবি, ওঁরা পাওনা টাকা চাইছেন। সেটা মেটাতে হবে।”

এই ঘটনার পর মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। অবশেষে নীরবতা ভাঙলেন। সকাল সকাল নীতিকথা শোনালেন নায়িকা। লিখলেন, ‘‘কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে যাঁরা আমাদের পাশে রয়েছেন তাঁদের ধন্যবাদ।’’ যাঁরা বিরুদ্ধাচরণ করেছেন,তাঁদের বিরুদ্ধে কথা বলতে রাজি নন পূজা। তিনি বললেন, ‘‘যাঁরা মিথ্যে কথা রটাচ্ছেন তাঁদেরও ঈশ্বর মঙ্গল করুন। ভগবান সব দেখছেন।’’

সম্প্রতি পূজা জানান, তাঁদের সব টাকা খোয়া গিয়েছে। তিন বছর ধরে বন্ধুত্ব ছিল একজনের সঙ্গে। প্রায় পরিবারের মতোই ছিলেন তাঁরা। সেই বন্ধুই প্রতারণা করেছেন। পূজা জানিয়েছেন, গত ৩-৪ মাস অত্যন্ত কষ্টকর ছিল তাঁদের জন্য। আগামী দিনে কী হবে, তা নিয়ে চিন্তায় দম্পতি।

তাঁদের কথায়, ‘‘গত তিন মাস যে কী ভাবে কাটিয়েছি, তা আমরাই জানি। জানি না এর পর কী হবে! একেবারে শূন্য থেকে শুরু করতে হবে আমাদের। গত কয়েক মাসে অনেক কেঁদেছি। প্রায় স্তব্ধ হয়ে যাই। একটা মোটা অঙ্কের টাকা চোট হয়েছে আমাদের। সবটা কষ্টার্জিত অর্থ।’’ এমন ঘটনার পর অভিনেত্রী দর্শকদের কাছে সাহায্যের আবেদন জানান। এমন সময় তাঁদের পাশে থাকার অনুরোধ করেন। তাঁদের কাজ দেখার অনুরোধ করেন পূজার স্বামী কুণালও। যদিও পূজা বা কুণাল কেউই সেই বন্ধুর নাম প্রকাশ্যে আনেননি। কত টাকার প্রতারণা হয়েছে, তা-ও জানাননি স্পষ্ট করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়