ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পলাতক আসামী ও বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার -৬

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৯:০১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৯:০১:০৪ অপরাহ্ন
রাজশাহীতে পলাতক আসামী ও বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার -৬ রাজশাহীতে পলাতক আসামী ও বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার -৬
রাজশাহীর পুঠিয়ায় ১০১ কেজি ৯০০ গ্রাম গাঁজা-সহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শুক্রবার (২৭ জুন) বিকাল সোয় ৩টায় রাজশাহীর পুঠিয়া থানাধীন গোপালহাটি সরকার পাড়া এলাকা সংলগ্ন মহাসড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ১টি পিকআপে তল্লাশী চালিয়ে ১০১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। 

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মোঃ সেলিম মিয়া (২৮), সে সিলেট জেলার জৈনতাপুর থানার শৈলাখেল গ্রামের মৃত ফারুক আহমেদের ছেলে, মোঃ ইয়াছিন (২৫), সে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার দিঘীর পাড় এলাকার মৃত আব্দুর বারেকের ছেলে।  

অপর এক অভিযানে, রাজশাহী নগরীর বেলপুকুর এলাকা থেকে পরিবহণে যাত্রী বেশে অভিনব কায়দায় গাঁজা পরিবহন কালে সুপারভাইজার-সহ ৩ জন মাদককারবারীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় মহানগরীর বেলপুকুর বাইপাস মহাসড়কের উপর (রাজ মেট্রো-ব-০১৬৩) ১টি চেয়ার কোচ বাসে তল্লাশী চালিয়ে ৪কেজি গাঁজা-সহ তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো: মোঃ ইয়াছিন আলী (২২), সে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সুবণপুর এলাকার মোঃ আঃ সাত্তারের ছেলে, মোঃ আরিফ হোসেন (৪২), সে একই জেলার কোতয়ালী থানার মোঃ মাসুদ মিয়ার ছেলে ও মোঃ কাফি (২২), সে রাজশাহীর চারঘাট থানার বালাদিয়ার গ্রামের মৃত হামিদুল ইসলামের ছেলে। 

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানা ও মহানগরীর বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

এছাড়াও নাটোর জেলার গুরুদাসপুর থানার দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ হাসান আলী মোল্লাকে গ্রেফতার করেছে র‌্যাব।  
বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল সাড়ে ৫টায় গুরুদাসপুর থানাধীন নাজিরপুর চাকলবিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিপিসি-২, নাটোর ক্যাম্প ও র‌্যাব-৫, রাজশাহীর একটি অভিযানিক দল।

গ্রেফতার আসামী মোঃ হাসান আলী মোল্লা (২১), সে নাটোর জেলার গুরুদাসপুর থানার  চাপিলাবাজার এলাকার ওসমান মোল্লার ছেলে। গ্রেফতার আসামীকে বৃহস্পতিবার গুরুদাসপুর থানার হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

শুক্রবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, রাজশাহী পুঠিয়া ও নগরীর বেলপুকুর ও নাটোর জেলায় পৃথক ভাবে তিনটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে রাজশাহীর পুঠিয়া থানা এলাকা থেকে ১০১ কেজি ৯০০ গ্রাম গাঁজা-সহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে এবং গাঁজা বহনকারী ১টি পিকআপ জব্দ করা হয়েছে। অপর এক অভিযানে নগরীর বেলপুকুরে যাত্রী বেশে অভিনব কায়দায় গাঁজা পরিবহনকালে ৪কেজি গাঁজা-সহ বাসের সুপারভাইজার ও ২ জন মাদককারবারীকে হাতে নাতে গ্রেফতার র‌্যাব। 
এছাড়া নাটোর জেলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্ব স্ব থানায় হস্তান্তর করা হয়েছে। পরে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩