ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

তানোরে কমিউনিটি পুলিশিং সভা

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৫:০৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৫:০৬:৩৯ অপরাহ্ন
তানোরে কমিউনিটি পুলিশিং সভা তানোরে কমিউনিটি পুলিশিং সভা
রাজশাহীর তানোরে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে,শনিবার (৮আগস্ট) তানোর থানার উদ্যোগে রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছানের সভাপতিত্বে  থানা চত্ত্বরে আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি (গোদাগাড়ী  সার্কেল) মীর্জা আব্দুস সালাম।এদিন সভায় স্বাগত বক্তব্য রাখেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, বিএমডিএ তানোর জোনের সহকারি প্রকৌশলী নাইমুল হাসান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস,তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক  ও মাহবুব চৌধুরী প্রমুখ।এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সুশিল সমাজ, বিভিন্ন রাজনৈতিক- সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
এদিকে আলোচনা সভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশের কাজে জনগণের আস্থা, অংশগ্রহণ, সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধি পেয়েছে। জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ফলে মাদক, জঙ্গি, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারি নির্যাতনসহ নানা অপরাধ প্রতিরোধে অত্যান্ত কার্যকর ভুমিকা পালন করছে। বক্তাগণ মুন্ডুমালা পৌর এলাকা ও কলমা ইউনিয়নে (ইউপি) দুটি পুলিশ ফাঁড়ি, থানায় (পিকআপ) টহল গাড়ি প্রদান, তানোর ও মুন্ডুমালায় ট্রাফিক দেয়াসহ নানা দাবি তুলে ধরেন প্রধান অতিথির কাছে। প্রধান অতিথি এসব সমস্যার কথা শোনেন এবং পর্যাযক্রমে তা সমাধানের প্রতিশ্রুতি দেন।
এর আগে অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদের নেতৃত্বে সুসজ্জিত পরিদর্শন প্যারেডে সালাম গ্রহণ এবং থানা চত্ত্বরে ফলজ বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি ডিআইজি আশিক সাঈদ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক