ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

চৌদ্দগ্রামে ৬৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, পিকআপ জব্দ

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৫:০৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৫:০৩:০৫ অপরাহ্ন
চৌদ্দগ্রামে ৬৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, পিকআপ জব্দ চৌদ্দগ্রামে ৬৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, পিকআপ জব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকবিরোধী অভিযানে ৬৭ কেজি গাঁজাসহ অহিদ মিয়া (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগণ্ডা এলাকা থেকে পিকআপ ভ্যানে করে গাঁজা নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন এক মাদক কারবারি। এ তথ্যের ভিত্তিতে গত ৭ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১টা ৫ মিনিটে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল চৌদ্দগ্রাম থানাধীন ধর্মপুর (দোলবাড়ি) এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্টে সন্দেহভাজন পিকআপটি থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চালক দ্রুত গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। আটক ব্যক্তি অহিদ মিয়া (৫৬), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগণ্ডা এলাকার মৃত আবদুর বারেকের ছেলে।

পরে পিকআপটির পেছনের অংশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা চারটি পাটের বস্তা তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ২০টি গাঁজার বান্ডিল উদ্ধার করা হয়। এসব বান্ডিলে মোট ৬৭ কেজি গাঁজা পাওয়া যায়।

র‌্যাবের তথ্যমতে, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-২২-৫২১৮ নম্বরের একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

আটক অহিদ মিয়া, উদ্ধারকৃত গাঁজা ও জব্দ করা পিকআপ ভ্যানের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব-৭।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক