ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক তানোর ভূমি অফিসের কর্মচারী ইমন সাময়িক বরখাস্ত মিশ্রপ্রতিক্রিয়া পুঠিয়ায় ধানিজমির মাটি কাটতে গিয়ে ধরা, কারাদণ্ড ২ জনের অকেজো ৩ এস্কেভেটর সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু নগরীতে নৌকা ফেলে পালাল মাদক কারবারি, বিপুল পরিমান ট্যাপেন্টাডল জব্দ রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৭ গোদাগাড়ীতে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ছিনতাইয়ের প্রস্তুতিকালে হাসুয়া ও ওয়্যারলেস মোবাইল-সহ দুই যুবক গ্রেফতার নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা মিনি সুইজারল্যান্ড পদ্মার মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ মহাপরিচালক ব্যারিয়ার লেক ঘিরে নতুন আতঙ্ক, ফের হড়পা বানের আশঙ্কা রোবট ভ্যাকুয়ামের ক্যামেরায় স্ত্রীর গোপন মুহূর্ত, স্বামীই পেলেন কারাদণ্ড ২৯ বার বিয়ে, তবু টেকেনি কোনো সংসার! নেপালে ভয়াবহ বন্যা, নিখোঁজ বহু বাঙালি পর্যটক সাত বিঘা জমি নিয়ে প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার মোহনপুরে ভিডিপি প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হিমাগারে আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি রাজশাহীর কষক-ব্যবসায়ীদের

অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক হার, ৫৪ রানেই অলআউট

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৪:৫৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৪:৫৫:৫৮ অপরাহ্ন
অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক হার, ৫৪ রানেই অলআউট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক হার, ৫৪ রানেই অলআউট

ডারউইনে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তিন দিনের ম্যাচটি সোয়া দুই দিনেই শেষ হয়ে গেছে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ৩৮ রানে হারের লজ্জা পেয়েছে টাইগাররা।

জাতীয় দলের বিপক্ষে নয়, ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশের বিপক্ষেই এমন অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের। ম্যাচের প্রথম ইনিংসে কিছুটা লড়াইয়ের আভাস দিলেও দ্বিতীয় ইনিংসে পুরোপুরি ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং।

২ উইকেটে ১৯ রান নিয়ে শেষ দিন শুরু করেছিল বাংলাদেশ। দিনের শুরু থেকেই দ্রুত উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত মাত্র ৩৫ রান যোগ করতেই বাকি ৮ উইকেট হারিয়ে ৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে একমাত্র তানজিদ হাসান তামিম দুই অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন। ওপেনার করেন ২২ রান। দলের বাকি কোনো ব্যাটারই দুই অংকের রান করতে পারেননি।

বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর ছিলেন বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন। মাত্র ২২ বছর বয়সী এই পেসার একাই শিকার করেন বাংলাদেশের ৮ উইকেট। প্রথমে পাঁচ উইকেট নেওয়ার পর কিছুটা বিরতি দিয়ে শেষ দিকে বাংলাদেশের ৭, ৯ ও ১০ নম্বর ব্যাটারকে ফিরিয়ে ইনিংসের সমাপ্তি টানেন তিনি।

অস্ট্রেলিয়া একাদশের হয়ে বাকি দুটি উইকেট নেন অফস্পিনার কোরি রোকিচ্চলি। প্রথম ইনিংসেও বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধাক্কা দিয়েছিলেন তিনি। সেবার নিয়েছিলেন ৬ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের অপরাজিত ১০৯ রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ ২৬৩ রান সংগ্রহ করে। জবাবে টিগু উইলির ১৩০ রানের ইনিংসের ওপর ভর করে ৩৫৫ রান করে অস্ট্রেলিয়া একাদশ। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার হাসান মাহমুদ।

অস্ট্রেলিয়া একাদশের প্রথম ইনিংসের লিডও পুষিয়ে নিতে পারেনি বাংলাদেশ। বরং দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে গিয়ে ইনিংস ও ৩৮ রানের বড় পরাজয় নিয়ে প্রস্তুতি ম্যাচ শেষ করেছে দলটি।

এই বিব্রতকর পরাজয়ের পর আগামী ১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে এমন ব্যাটিং বিপর্যয় তাই টাইগারদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা

নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা