ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমিউনিটি পুলিশ কাবাডি পুরুষে দুর্গাপুর, নারীতে গোদাগাড়ীর শিরোপা রাজশাহী তায়কোয়ানডো দোজাং রানার্সআপ ট্রফি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর গোমস্তাপুরে ডাকাতি মামলায় পলাতক আসামি গ্রেপ্তার ​রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১, আটক ২৫ ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮ ছেলেকে জিম্মি করে মাকে ধর্ষণ: প্রধান আসামির বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন রাসেলের স্ত্রীর স্বীকৃতি চান অন্তঃসত্ত্বা অনামিকা এশিয়ায় আলাদা নতুন মুসলিম রাষ্ট্র গঠনের ঘোষণা! ইরানের আকাশে অজ্ঞাত উড়ন্তযান, গভীর রহস্য ভারতে মুসলিমদের নিয়ে বিজেপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক ‘আমি কাকে আম্মু বলে ডাকব’ নওগাঁর মান্দায় ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস

বনপাড়ায় গরুবাহী ভুটভুটি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৩:৪২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৩:৪২:১৪ অপরাহ্ন
বনপাড়ায় গরুবাহী ভুটভুটি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ বনপাড়ায় গরুবাহী ভুটভুটি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নাটোরের বনপাড়া মহাসড়কের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় গরুবাহী ভুটভুটি ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর ধামাইনপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর রহমান (৭০) ও আক্কাছ আলী (৫৫)। তাদের সহযোগী জাহাঙ্গীর আলম (৪৬) এবং আরও একজন দুর্ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে চাঁদাইকোনা গরুর হাটে যাওয়ার পথে গরুবাহী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ভুটভুটিতে থাকা একজন গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত কয়েকজনকে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গরু ব্যবসায়ীরা প্রায়ই গরুভর্তি অবৈধ ভুটভুটি নিয়ে মহাসড়কে চলাচল করেন। এসব যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮

সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮