ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান নীতি টেলর গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি ‘মেটাস্ট্যাটিক’ স্তন ক্যানসার, মহিলারা কী লক্ষণ দেখে সতর্ক হবেন বল নিয়ে ৩ কসরতেই ওজন কমবে, বৃদ্ধি পাবে পেশির জোরও ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচেও বড় হার নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত স্বামীর নির্যাতনে যৌতুকের বলি গৃহবধূ গন্তব্যে আর ফেরা হলো না আবু সালামের, গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিভল ২৬ বছরের প্রাণ অশালীন ভাবে স্পর্শ, কুৎসিত অঙ্গভঙ্গি, কিশোরীকে যৌন হয়রানির দায়ে ‘আটক’ রোবট! রাণীশংকৈলে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্যক্রমের উদ্বোধন স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সেলিনার রশ্মিকা মন্দানা হঠাৎ ৪০০ পরিবারকে দত্তক নিলেন একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে ফেনসিডিলের চালানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী

বেলকুচিতে র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০২:০৯:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০২:০৯:৩৪ পূর্বাহ্ন
বেলকুচিতে র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বেলকুচিতে র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। এ সময় জুয়ার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৮৮৫ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়কের নির্দেশনায় গত ৬ আগস্ট সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের নাবিল টেলিকম মোবাইলের দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আদাচাকী গ্রামের মো. মেনাজুল ইসলাম (২৪), মো. বনি আমিন (২০) এবং মো. নিশাত রেজা (২৭)।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে একাধিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইন বেটিং ও জুয়ার সাইটে ডিজিটাল অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে জুয়ার সাইটে অর্থ সরবরাহ করতেন বলেও জানিয়েছেন।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বেলকুচি থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত