ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

ফিরোজাবাদ জামে মসজিদ ও হাজী কসিমুদ্দীন ঈদগাহ উন্নয়নে আশ্বাস রাসিক প্রশাসকের

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০২:০২:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০২:০২:২৬ পূর্বাহ্ন
ফিরোজাবাদ জামে মসজিদ ও হাজী কসিমুদ্দীন ঈদগাহ উন্নয়নে আশ্বাস রাসিক প্রশাসকের ফিরোজাবাদ জামে মসজিদ ও হাজী কসিমুদ্দীন ঈদগাহ উন্নয়নে আশ্বাস রাসিক প্রশাসকের
রাজশাহী নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের ফিরোজাবাদ জামে মসজিদ ও হাজী কসিমুদ্দীন ঈদগাহের অবকাঠামোগত উন্নয়নকল্পে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজ আদায়ের পর তিনি ফিরোজাবাদ জামে মসজিদ পরিদর্শন করেন এবং মসজিদের উন্নয়ন বিষয়ে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মসজিদের সংস্কার, নতুন অজুখানা নির্মাণ, মসজিদসংলগ্ন পুকুরপাড় বাঁধাইসহ সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি দ্রুত কার্যক্রম গ্রহণের জন্য রাসিকের প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে রাসিক প্রশাসক হাজী কসিমুদ্দীন ঈদগাহ পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি ঈদগাহের সীমানা প্রাচীর নির্মাণ, প্রবেশ গেট, অভ্যন্তরীণ ওয়াকওয়ে, শেড নির্মাণ, মাটি ভরাট, আলোকায়নসহ মাঠের সার্বিক উন্নয়নের আশ্বাস দেন।

পরিদর্শনের অংশ হিসেবে ঈদগাহ প্রাঙ্গণে পরিবেশের সৌন্দর্য ও সবুজায়নের লক্ষ্যে একটি নিমগাছের চারা রোপণ করেন মো. মাহফুজুর রহমান রিটন। পরে তিনি তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফিরোজাবাদ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আক্কাস আলী, সেক্রেটারি মোহাম্মদ সোহেলুর রহমান, মসজিদের ইমাম মাওলানা মো. মফিজুল ইসলাম, ক্যাশিয়ার মিজানুর রহমান মিলন, হাজী কসিমুদ্দীন ঈদগাহ উন্নয়ন কমিটির সভাপতি আনোয়ার হোসেন দুলাল, সেক্রেটারি আনসার আলীসহ কমিটির অন্যান্য সদস্যরা।

এছাড়া পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, সহকারী প্রকৌশলী শাহেদুজ্জামান জীবনসহ প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহি, শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খানসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক