ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নগরীতে হেরোইন, নগদ অর্থ ও মোবাইলসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০১:৪৬:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০১:৪৬:২৪ পূর্বাহ্ন
নগরীতে হেরোইন, নগদ অর্থ ও মোবাইলসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার নগরীতে হেরোইন, নগদ অর্থ ও মোবাইলসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
রাজশাহী নগরীতে হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে থানা ও ডিবি পুলিশের বাইরে চৌকস সদস্যদের সমন্বয়ে গঠিত বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় মো. হাবিবুর রহমানের ছেলে মো. গোলাম রসুলের (৪০) বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গোলাম রসুলকে গ্রেপ্তার করা হলেও তার স্ত্রী মোছা. রুমা খাতুন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান। পরে রসুলের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত ১ দশমিক ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির ৩৮ হাজার ৮২০ টাকা নগদ অর্থ এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

একই দিন রাত ১০টা ৫ মিনিটে বিশেষ মাদকবিরোধী টিম পুনরায় অভিযান চালিয়ে পলাতক রুমা খাতুনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরএমপি সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক