ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী টু ঢাকা মহাসড়কে ৬৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার যৌতুক মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার উথরাইল বিলে কৃষকের বিশ্রাম ও আশ্রয়ে নির্মিত হলো সেড রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা রাজশাহী নগরীতে ১৬ ককটেল, ৪ পেট্রোল বোমা উদ্ধার ছেলেকে গাছে বেঁধে মাকে ধর্ষণ: সেই ৫ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দিয়ে এসআই প্রত্যাহার মা-ছেলেকে অমানবিক নির্যাতনের পর ৩ দিন বন্দি বানিয়ে রাখেন চুন্নু

বাঘায় ৬৭০ বোতল ভারতীয় মাদক জব্দ করলো ১ বিজিবি

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ১২:২০:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ১২:২০:১৫ পূর্বাহ্ন
বাঘায় ৬৭০ বোতল ভারতীয় মাদক জব্দ করলো ১ বিজিবি বাঘায় ৬৭০ বোতল ভারতীয় মাদক জব্দ করলো ১ বিজিবি

রাজশাহী: রাজশাহী সীমান্তে অভিযান চালিয়ে ৬৭০ বোতল ভারতীয় ‘এসকাফ’ (Eskuf) সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৭ আগস্ট ২০২৬ শুক্রবার ভোরে বাঘা উপজেলার বারশিপাড়া এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর মীরগঞ্জ বিওপির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বারশিপাড়া এলাকার একটি আম বাগানে বিজিবি সদস্যরা ওৎ পেতে থাকেন।

ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে কয়েকজন ব্যক্তিকে রাস্তা দিয়ে মাথায় বস্তা নিয়ে যেতে দেখে বিজিবি দল তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা সঙ্গে থাকা বস্তাগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৬৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ পাওয়া যায়।

১ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য বাঘা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪